শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ৪৬ বছরেও মান্নান সরদারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি
প্রথম পাতা » জাতীয় » ৪৬ বছরেও মান্নান সরদারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪৬ বছরেও মান্নান সরদারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.৫৮মি.) মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ঢাকা থেকে গোলাম রব্বানীকে সাথে নিয়ে জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় পতাকা এনে স্থানীয় নেতাদের হাতে পৌঁছে দেওয়া এবং স্থানীয় নেতাদের সাথে থেকে উত্তোলন কাজে অংশ নেওয়ার পর ৪৬ বছরেও মান্নান সরদারকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়নি।

ঈশ্বরদীর সাহাপুর গ্রামের মৃত হারান সরদারের ছেলে প্রায় ৮০ বছর ছুআছুই বয়সী মান্নান সরদার ১৩ ফেব্রয়ারি সোমবার সকালে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে এসব কথা বলেন।

তিনি দুঃখ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিজের ও পরিবারের সদস্যদের জীবনের কথা ভুলে গিয়ে বঙ্গবন্ধুর ডাকে ঢাকায় যায়। ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকা পল্টন ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ভাষন শুনি। বঙ্গবন্ধুর ভাষনের নির্দেশ মতে, ৪ মার্চ সকালে বঙ্গবন্ধুর নিকট থেকে ব্রিফকেসে ভরে বাংলাদেশের মানচিত্র খচিত ৪ টি জাতীয় পতাকা এনে ঐদিন রাতেই ঈশ্বরদীর আওয়ামীলীগ নেতা ফকির মো. নুরুল ইসলামের হাতে বুঝিয়ে দিই । পরে ক্যপ্টেইন মনসুরসহ পাবনা ,রাজশাহী ও কুষ্টিয়ার নেতাদের কাছে ৩ টি পতাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। অবশিষ্ট পতাকাটি ৫ মার্চ সকাল ১০ টায় রেলওয়ে বুকিং অফিসের ছাদের উপর লোহার পাইপ দিয়ে স্থানীয় নেতারা উত্তোলন করে দেন।

এসময় প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ,ফকির মো. নুরুল ইসলাম,নায়েব আলী বিশ্বাস,আব্দুল মান্নান সরদার,গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক মন্ডল,আলম মোল্লা ও মোজাফ্ফর হোসেন নকুসহ অনেকেই অংশ নেন।

মান্নান সরদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরও বলেন,মার্চ মাস এলেই চোখের সামনে ভেসে উঠে ঢাকাও ঢাকা থেকে পতাকা নিয়ে ফেরার রাস্তায় পাকবাহিনীর নারকীয় হত্যাকাহিনীর চিত্র। অনেক ভোঁয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা তালিকাভুক্ত হয়েছে। সরকারী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অথচ স্বাধীনতার ৪৬ বছর পার হলেও আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি।

কোন সার্টিফিকেট দেওয়া হয়নি। তবে ফকির মো. নুরুল ইসলামের কাছে পতাকা এনে দেওয়া হয়েছিল সেজন্য তিনি একটি প্রত্যয়ণ পত্র দিয়ে মুক্তিযোদ্ধার খাতায় নাম অন্তর্ভুক্তির সুপারিশ করেছিলেন। সে মোতাবেক ২০১১ সালের মে মাসের ৮ তারিখে মুক্তিযোদ্ধার নামের তালিকায় অন্তরর্ভুক্তির জন্য তিনি সর্বশেষ অাবেদন করেও কোন ফল হয়নি বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান ।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ