শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া তীরে অবৈধ স্থাপনা রক্ষায় মরিয়া
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বাসিয়া তীরে অবৈধ স্থাপনা রক্ষায় মরিয়া
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসিয়া তীরে অবৈধ স্থাপনা রক্ষায় মরিয়া

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় বেলা ১.৫৬মি.) বিশ্বনাথ উপজেলা সদরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদী’র দুই তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা রক্ষা করতে ও নদী পুনঃখননের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক দেওয়া প্রাথমিক পরিমাপ (৩৩ মিটার) থেকে মাপ কমানোর জন্য অবৈধ দখলদাররা পায়তারা শুরু করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কোন প্রকার বাঁধা ছাড়াই যাতে বাসিয়া নদীর পুনঃখনন কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য বিশ্বনাথ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক’র নেতৃত্বে নদীর দুই তীরের ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা সম্পন্ন করা হয়েছে। উপজেলার সদর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে উঠা পাকা অবৈধ স্থাপনাগুলো রক্ষা করার জন্য অবৈধ দখলদাররা আদালতে রিট করার প্রস্তুতিও নিচ্ছেন বলে জনশ্রুতি রয়েছে।
বাসিয়ার দুই তীরের সকল অবৈধ দখলদাররা নিজেদের অবৈধ স্থাপনাগুলো রক্ষা করার জন্য ৩ কোটি টাকার একটি ফান্ডও গঠন করেছেন বলেও জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদেরকে প্ররোচিত করে নিজের অবৈধ স্থাপনা রক্ষা করতে এসব অবৈধ স্থাপনার মালিকরা বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন।
এদিকে উপজেলা সদরের সামন থেকে নদীর মাপ নির্ধারণ ও অবৈধ দখল উচ্ছেদ করে পুনঃখনন কাজ শুরু করার দাবীতে গত ৮ ফেব্রুয়ারী বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ। এরপর গত ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রশাসনক কর্তৃক চিহ্নিত ওই ১৭২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন, কোন প্রকার বাঁধা ছাড়াই যাতে সুষ্ঠভাবে বাসিয়া নদীর পুনঃখনন কাজ সম্পন্ন হয়, সেজন্য নদীর দুই তীরে গড়ে উঠা ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা তৈরী করার পর তা উচ্ছেদের জন্য উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে সে প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট’র প্রকৌশলী সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসিয়া নদীর পুনঃখনন কাজ সম্পন্ন করার লক্ষ্যে বর্তমানে নদীর মাপ নির্ধারণে জরিপ কাজ চলছে। জরিপ কাজ সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে পুনঃখননের কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয় থেকে যে মাপ নির্ধারণ করা হবে, তা কমানো কিংবা বাড়ানোর কোন সুযোগ আমাদের হাতে নেই।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ