মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ ফাল্গুন ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় বেলা ২.১০মি.) গাজীপুরের কালিয়াকৈরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়িতে আগুন লেগে দুটি ঘর পুড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
১২ ফেব্রুয়ারি রবিবার বিকেল সোয়া ৩টার দিকে কালিয়াকৈরে উপজেলার বলিয়াদী এলাকার দিপন বকসির বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অপূর্ব বল বলেন, বিকেল সোয়া তিনটার দিকে বলিয়াদী বকসিবাড়ি এলাকার দিপন বকসির বাড়ির রান্না ঘরে রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়।
এতে রান্নাঘরসহ অপর দুটি ঘরে আগুন ধরে যায়। স্থানীয় ব্যবস্থায় আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে ওই বাড়ির দুটি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায়। এতে দুই/আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা