শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এস আই খুনের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » খুলনা বিভাগ » এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এস আই খুনের অভিযোগে সংবাদ সম্মেলন
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এস আই খুনের অভিযোগে সংবাদ সম্মেলন

---
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে এক নারীর সঙ্গে পরকীয়া এবং এর জেরে সেই নারীর পুলিশ কর্মকর্তা স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) আকরাম হত্যার অভিযোগ এনে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন করেছেন তাঁর স্বজনেরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন তার বোন জান্নাত আরা পারভীন রিনি।

তিনি অভিযোগ করেন, খুলনায় বাবুল আক্তারের বাবা পুলিশে ও এসআই আকরামের স্ত্রী বনানী বিনতে বশিরের বর্ণির বাবা বিআরডিবিতে চাকরি করতেন। থাকতেন পাশাপাশি বাসায়। সেই সুবাদে বাবুল-বর্ণির মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু ২০০৫ সালের ১৩ জানুয়ারি আকরামের সঙ্গে বিয়ে হয় বর্ণির। অন্যদিকে পারিবারিকভাবে মিতুকে বিয়ে করেন বাবুল। কিন্তু বিয়ের পরও বাবুল আর বর্ণির মধ্যে যোগাযোগ ছিল। পরে বিষয়টা জানাজানি হয় বিয়ের পর।

এরই মাঝে আকরামের একটি সন্তান হয়। সন্তান জন্মকালে বর্ণি যখন হাসপাতালে ছিলেন তখন প্রতিদিনই এসপি বাবুল আক্তার হাসপাতালে আসতেন। হাসপাতাল থেকে রিলিজ করার পর বর্ণিকে বাবুল আক্তারের বোন লাবণীর বাসায় নিয়ে তোলা হয়। বিভিন্ন সময় বর্ণির সঙ্গে যোগাযোগ করতেন বাবুল আক্তার। এসআই আকরাম বিদেশে মিশনে থাকা অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বাবুল আক্তারের সঙ্গে কথা বলতো বর্ণি।

২০১৪ সালের ২৮ ডিসেম্বর আকরামকে যমুনা সেতু হয়ে ঢাকা আসার পরামর্শ দেয় বর্ণি। কিন্তু সে বাবুলের সঙ্গে কুটকৌশল করে পথে সন্ত্রাসী ফিট করে রাখে। এরপর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ নামক স্থানে মহাসড়কে মুমূর্ষু অবস্থায় আকরামকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আকরামের শারিরীক অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

জান্নাত আরা আরও অভিযোগ করেন, আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন আকরামের অবস্থার উন্নতি হচ্ছিল। বর্ণি স্যুপের সঙ্গে বিষ মিশিয়ে আকরামকে খাওয়ায়।

এরপর ১৩ জানুয়ারি ২০১৫ সালে আকরাম মারা যায়। সেখান থেকে ময়নাতদন্ত ছাড়াই তার স্ত্রী বর্ণি আকরামের মরদেহ গ্রহণ করে। তখন পুলিশ ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। মরদেহ ঝিনাইদহে আনার সময় বর্ণি না আসার জন্য নানা প্রকার ভনিতা করে। পরে ঝিনাইদহে এনে দাফন করা হয়। বর্ণির বাবা একমাত্র জামাইয়ের জানাজায় অংশ না নিয়ে বর্ণিসহ পরিবারের অন্যদের নিয়ে বাবুল আক্তারের মাগুরার বাড়িতে গিয়ে ওঠেন।

সাংবাদিক সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ময়নাতদন্তের সময় চিকিৎসকরা বলেছিলেন আকরামের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তখনই সন্দেহ হয় এটি হত্যা। কিন্তু ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এছাড়া তৎকালীন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেনের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

পরবর্তীতে বাবুল আক্তার, বর্ণি ও তার ফুফাতো ভাই সাদিমুল ইসলাম মুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়। পরে মরদেহ পুনরায় তুলে ময়নাতদন্ত করা হয়। যে রিপোর্টে প্রভাবিত করে বাবুল আক্তার। এ ঘটনায় ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত এসআই আকরামের পাঁচ বোন।

প্রসঙ্গত, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরে বাবুল আক্তারের পৈত্রিক বাড়ি। সেই বাড়িতে এখন আর পরিবারের কেউ থাকেন না। বাবুলের বাবা আবদুল ওয়াদুদ মাগুরা শহরের কাউন্সিল পাড়ায় পরে যে বাড়ি করেছেন সেখানেই পরিবারের অন্য সদস্যরা থাকেন।

গত ৭ ফেব্রুয়ারি মাগুরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসআই আকরামের স্ত্রী বনানী বিনতে বশিরের বর্ণি বলেন, তার শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ঢাকার মগবাজারে তার মেয়ের নামে কেনা তার স্বামীর ফ্ল্যাট দখল করতেই ননদরা এই মিথ্যা অভিযোগ তুলেছেন। ২০১৫ সালে ১৩ জানুয়ারি তার স্বামী ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত হওয়ার পর ননদ জান্নাত আরা রিমি প্রথম এক ফুফাত ভাইকে জড়িয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। ওই সময়ও মাগুরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছিলেন বলে জানান তিনি। ননদ জান্নাত আরা রিমি এখন বাবুল আক্তারকে জড়িয়ে একই ধরনের অভিযোগ আনছেন এবং এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বলে দাবি বর্ণির

বর্ণি বলেন, আমি মাগুরার রবি অফিসে সার্ভিস প্রোভাইডার হিসাবে কাজ করি ঠিকই। কিন্তু কখনোই বাবুল আক্তারের মাগুরার বাসায় থাকিনি। আমি বাবার বাড়ি ঝিনাইদহ থেকে এখানে অফিস করি। বাবা বসির উদ্দিন এখনও মাগুরার মহম্মদপুরের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে কর্মরত। মাগুরা প্রেস ক্লাবে এ সময় বর্ণির মেয়ে ও মা শিরিনা বসির উপস্থিত ছিলেন।

বর্ণির মা শিরিনা বসির জানান,“সড়ক দুঘটনায় আমার মেয়েজামাই পুলিশ কর্মকর্তা আকরাম হোসেনের মৃত্যুর পর তার বোন জান্নাত নানাভাবে আমার মেয়েকে হয়রানি করছে। ফুফাত ভাই সাদিমুল ইসলাম মুনের সঙ্গে সম্পর্কের অপবাদ দিয়েছে। এমনকি জামাই সড়ক দুর্ঘটনায় নিহত হলেও পরকীয়ার কারণে বর্ণি তাকে হত্যা করিয়েছে বলে মিথ্যা অভিযোগ এনেছে। যে কারণে পুলিশ বিভাগে স্বামীর প্রাপ্য টাকা সে পায়নি। বাবুল আক্তারের পরিবারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শিরিনা। বাবুল আক্তারকে তারা কোনোদিন দেখেননি বলেও দাবি করেন তিনি।
---
এ বিষয়ে জানতে চাইলে মাগুরা শহরের বসবাসকারী এসপি বাবুল আক্তারের ছোট ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু বলেন, বর্ণি নামে কোনো মেয়ে কখনও আমাদের বাড়িতে থাকেনি। আমার পরিবারের কেউ তার চেনাজানাও নয়। বর্ণি ও বাবুলের দুই স্বজন দুই পরিবারকে না চেনার কথা বললেও ২০১৫ সালে মাগুরা প্রেস ক্লাবে বর্ণি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেখানে বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

ওই সংবাদ সম্মেলনের একটি ছবি সাংবাদিকদের কাছে থাকার কথা জানালে বর্ণি বলেন, মাগুরার মহম্মদপুরে তার বাবা চাকরি করতেন। ওই সময় বাবুল আক্তারের বাবার সঙ্গে তার বাবার পরিচয় হয়। দুই পরিবারের সঙ্গে সম্পর্ক না থাকার কথা ভুলে বলা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)