সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালীগঞ্জে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি,) গাজীপুরের কালীগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে দুই সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
দ্বিতীয় দিনের মতো ২০ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের দুটি পয়েন্টে অভিযান পরিচালিত হয়েছে।
সকাল থেকে বাহাদুরসাদী, বাশাইর, চর জামালপুর, বারইপাড়া গ্রামের পাঁচ কিলোমিটার এলাকার দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বেশ কিছু রাইজার ও পাইপ জব্দ করা হয়েছে।
তিতাস গ্যাসের টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেবের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন টঙ্গী জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক, মেজবাউর রহমান, সহকারী প্রকৌশলী রেদোয়ানুজ্জামান, শাহ মোঃ এমদাদ, মোঃ নুজরুল ইসলাম প্রমুখ।
প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ পর্যায়ক্রমে অভিযান চালিয়ে যাবে। অবৈধ গ্যাস সংযোগ থাকা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, অভিযানের খবরে অনেকে স্বেচ্ছায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছেন।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন