শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিশ্বনাথে প্রশাসনকে না জানিয়ে বাসিয়া পুনঃখনন কাজ শুরু
প্রথম পাতা » ফটো গ্যালারী » বিশ্বনাথে প্রশাসনকে না জানিয়ে বাসিয়া পুনঃখনন কাজ শুরু
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রশাসনকে না জানিয়ে বাসিয়া পুনঃখনন কাজ শুরু

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫১মি.)
সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার খড় স্রোতা বাসিয়া নদীর পুনঃখনন কাজ চলাকালে উপজেলা সদরস্থ এলাকায় নদীর (বাসিয়া) তীরে গড়ে উঠা অসংখ্য অবৈধ স্থাপনা রক্ষা করতে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) সিলেট’র কর্মকর্তারা পায়তারা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে ‘বাসিয়া নদী’র পুনঃখনন কাজ শুরু হলেও স্থানীয় প্রশাসন এব্যাপারে কিছুই জানেন না, এমনকি লিখিতভাবে কিছু জানানো হয়নি বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর স্থানীয় প্রশাসনকে অবহিত করে বাসিয়া নদী পুনঃখননের জন্য নদীর সীমানা নিধারণ করা হয়। সেই সীমানা নির্ধারণের খুঁটি এখনও বিদ্ধমান রয়েছে।

কিন্তু ১৫ ফেব্রুয়ারী স্থানীয় প্রশাসনকে না জানিয়েই ঢাকা থেকে বিশ্বনাথে এসে ‘বাপাউবো’র ট্রাস্কফোর্স দলের কর্মকর্তাদের সাথে নিয়ে নদী সার্ভে করেন বাপাউবোর কর্মকর্তারা।
অভিযোগ রয়েছে, উপজেলা পরিষদের সামন থেকে (পূর্ব দিক থেকে) প্রথমে ৩৩মিটার প্রস্থ ধরে ৭কিলোমিটার অংশে বাসিয়া নদী পুনঃখননের জন্য সীমানা নির্ধারণের মাপ দেওয়া হলেও ট্রাস্কফোর্স দলের সার্ভের সময় নদীর পূর্ব দিক (উপজেলা পরিষদের সামনের অংশ) থেকে প্রায় সাড়ে ৩শত মিটার অংশ ছেড়ে দিয়ে সার্ভে করা হয়। অথচ ওই ছেড়ে আসা অংশেই রয়েছে সবচেয়ে বেশি অবৈধ স্থাপনা। যেগুলোর বেশির ভাগই দ্বিতল-তৃতল ভবন। উভয় সময়ই সার্ভের সময়ই উপস্থিত ছিলেন বাপাউবো সিলেট’র উপ-প্রকৌশলী দিপক চন্দ্র দাশ।
এদিকে বাসিয়া নদীর তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন। তা উচ্ছেদের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর প্রেরণের জন্য চলতি মাসের আইন-শৃংঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্ত গ্রহণের ১৬ দিন পেরিয়ে গেলেও এর কোন অগ্রগতি হয়নি। অন্যদিকে দীর্ঘদিন ধরে এলাকায় জনশ্রুতি থাকা ‘অবৈধ স্থাপনাগুলো রক্ষা’র জন্য অবৈধ দখলদাররা ৩ কোটি টাকার ফান্ড গঠন করেছেন সংবাদটি উপজেলাবাসীর কাছে সত্য বলে বিশ্বাস হতে শুরু করেছে ‘ওই সাড়ে ৩শত মিটার’ অংশ ছেড়ে সার্ভের করার কারণে।
পাউবো কর্মকর্তাদের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, নদীর তীরের অবৈধ স্থাপনা রক্ষা করার জন্যই নদীর পূর্ব দিকের সাড়ে ৩শত মিটার ছেড়ে ট্রাস্কফোর্স দলের কর্মকর্তাদের সাথে নিয়ে সার্ভে করেছেন বাপাউবো সিলেট’র কর্মকর্তারা। এরপূর্বে অবৈধ স্থাপনাগুলো রক্ষা করার জন্যই গোপনে নদীর প্রস্থের মাপ কমিয়ে এনেছেন সেই কর্মকর্তারা। এর ফলে বর্তমানে সেই মাপ কোথাও ২০মিটার, কোথাও ২৫মিটার এবং কোথাও ৩১মিটার নিধারণ করা হয়েছে।
সকল অভিযোগ মিথ্যা দাবি করে বাপাউবো সিলেট’র নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, প্রশাসনকে অবহিত করেই নদী পুনঃখনন কাজ শুরু হয়েছে। আর কাজের ডিজাইন অনুযায়ীই নদী পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। ওই ৩শত মিটার (ছেড়ে আসা অংশ) পূর্বে সার্ভে করা হয়ে ছিল, যার পরিমাপ আমাদের কাছে রয়েছে। এজন্য শুধু নতুন ৭ কিলোমিটার অংশে সার্ভে করা হয়েছে। তাই ৭কিলোমিটারের সাথে ওই ৩শত মিটার অংশেও পুনঃখনন কাজ সম্পন্ন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
নদীর পুনঃখনন কাজ শুরুর বিষয়টি জানা নেই, কেউ লিখিতভাবেও জানান নি বলে দাবি করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।





ফটো গ্যালারী এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে

আর্কাইভ