শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহুতল ভবন নির্মান
প্রথম পাতা » খুলনা বিভাগ » আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহুতল ভবন নির্মান
রবিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহুতল ভবন নির্মান

---মেহেরপুর প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) মেহেরপুরের গাংনী পৌর শহরে আদালতের নিষেধাজ্ঞাধীন জমিতে বহুতল ভবন নির্মাণের কারন ব্যাখ্যা দিতে সাংবাদিক সম্মেলনের নামে জনসভা করেছেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। তবে বহুতল ভবন নির্মান থেকে সড়ে এসে তহহাট বা কিচেন মার্কেট নির্মান করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টার দিকে বিতর্কিত স্থানে অনুষ্ঠিত কথিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নবির উদ্দিন ও পৌর সচিব শামিম রেজাসহ কাউন্সিলররা। সংবাদ সম্মেলনে পৌর এলাকার দুই শতাধিক লোক জড়ো করেন তিনি।
পৌর সভার টেন্ডার নোটিশ থেকে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর কয়েকটি পত্রিকায় গাংনী পৌর এলাকার উন্নয়নমুলক কাজ ও রক্ষনাবেক্ষনের নামে ৩৩টি প্রকল্পের কথা উল্লেখ করে দরপত্র আহবান করা হয়।

প্রথমত বহুতল ভবন বলে নির্মান কাজ শুরু করলেও চাপের মুখে বহুতল ভবন থেকে সরে এসে তহহাট (কিচেন মার্কেট) নির্মান বলে প্রকল্পের সাইনবোর্ড টাঙানো হয়েছে। অথচ যেখানে এই মার্কেট নির্মান করা হচ্ছে ওই জমিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ( সিস্থিবস্থার আদেশ) দেওয়া আছে।
ওই টেন্ডারের ২৭ নাম্বার প্রকল্পের ২৮ লাখ টাকা ব্যায়ে বহুতল ভবন নির্মানের কথা বলে হলেও সংবাদ সম্মেলনের সময় বলা হয় তহহাট নির্মানে ব্যায় ধরা হয়েছে ৪৪ লাখ টাকা।

এ ব্যাপারে তাৎক্ষনিক প্রকল্পের কাগজপত্র দেখতে চাওয়া হলে পরে দেওয়া হবে বলে আর দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে পৌরবাসীর পক্ষে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক। তিনি পৌর মেয়রকে প্রশ্ন করে বলেন, জেলা পরিষদ পাশে মার্কেট নির্মান করেছে তখন স্থানীয়রা কোনা প্রশ্ন তোলেনি। তাহলে পৌরসভা মার্কেট তৈরি করার সময় কেন স্থানীয়রা প্রশ্ন তুলেছে। তিনি বলেন, এখানে দির্ঘদিন ধরে হাট বসে আসছে। আমরা পৌর বাসি হিসেবে এখানে হাট চাই। কোন বহুতল মার্কেট চাইনা।
পৌর মেয়র আশরাফুল ইসলাম বলেন, নিজের জীবন থাকতে এই জমি কাউকে নিতে দেবনা। এই জমি পৌর সভার থাকবে। কেউ এসে দাবি করলেই তার হবেনা। আমি দির্ঘদিন রেজিষ্ট্রি অফিসের সাথে যুক্ত ছিলাম । কিভাবে জমি জাল হয়, কিভাবে জমির পুরাতন কাগজ তৈরী করতে হয় তা আমার জানা আছে। তার পরও আদালতে যদি কারো জমি পাওনা হয় তাহলে তৈরিকৃত ভবন সহ তাকে দিয়ে দেওয়া হবে। পৌর মেয়র বলেন, এখানে দেড়শত বছর ধরে হাট বসছে। এতদিন কেউ এ জমি নিয়ে কোন দাবি না করলেও যখন মার্কেট করার পরিকল্পনা করা হয়েছে তখন মৃত আজিম উদ্দিনের পরিবারের লোকজন দাবি করছে এই জমি তাদের।
মেয়র আশরাফুল ইসলাম বলেন, এ জমি নিয়ে আদালত স্থিতিবস্থার আদেশ দিয়েছেন। স্থিতিবস্থা মানে কাজ বন্ধ রাখা নয়, তাই কাজ করা হয়েছে। জমির কাগজ, মার্কেটের প্রকল্পের অনুমোদন ও টেন্ডারের সচ্ছতা সম্পর্কে এক প্রশ্ন করা হলে তিনি অন্য প্রসঙ্গে কথা বলা শুরু করেন।
পৌরসভার সব ঠিকাদারই তার নিকটজন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জেলার সবচেয়ে বড় ঠিকাদার তিনি। তাছাড়া পৌর সভার কাজ বুঝে নেওয়ার দায়িত্ব পৌর পরিষদের তাই পৌর মেয়র কাউন্সিলররা দাড়িয়ে থেকে কাজ বুঝে নিচ্ছেন। রাতের আধারে মার্কেট নিমান সমন্ধে তিনি বলেন রাতের বেলায় আমি কাজ করতে বেশী পছন্দ করি। তাছাড়া দ্রুত উন্নয়ন করতে হলে সবসময় কাজ করতে হয়।
পুরতান মার্কেট ভাঙার সময় কোন টেন্ডার বা নিলাম করা হয়েছিল কিনা এ প্রশ্নের জবাবও এড়িয়ে যান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গাংনী মৌজার সাবেক ২০৫৬ দাগের ০.১৩ একর (১৩ শতক) জমি বাংলা ১৩৪২ সালে বন্দোবস্ত নিয়ে স্বত্তবান ও দখলী পান মৃত আজিম উদ্দিন। কিন্তু এসএ রেকর্ডে ভ্রমাত্মকভাবে সরকারের নামে রেকর্ড হয়। এর বিরুদ্ধে ১৯৮২ সালে আজিম উদ্দীন মেহেরপুর মুন্সেফ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন এবং পরবর্তি বছরে তিনি ডিক্রী প্রাপ্ত হন। এর বিরুদ্ধে সরকার পক্ষ মিস ছানি মামলা দায়ের করলেও তা নামঞ্জুর হয়। এ আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ জেলা জজ আদালতে আপিল করে। মেহেরপুর বিজ্ঞ সাব জজ আদালত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন। পরবর্তীতে সরকার পক্ষ ১৯৮৮ সালে উচ্চ আদালতে সিভিল রিভিশন মামলা দায়ের করলেও ২০০১ সালের ১২ ফেব্রুয়ারী উচ্চ আদালতের এক আদেশে মেহেরপুর সাব জজ আদালতের রায় বহাল রাখেন। আজিম উদ্দীন মন্ডল মারা গেলে আব্দুল গণিসহ তার সাত ছেলে ও দুই কন্যা ওই সম্পত্তির ওয়ারিশ (মালিকানা) হন।

এ ছাড়াও আরএস রেকর্ড ভ্রমাত্মকের সংশোধনী জন্য ২০১৫ সালে মেহেরপুর যুগ্ম জেলা ২য় আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন আব্দুল গণি। পরে আদালতের কাছে তারা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে গত ২০ ফেব্রুয়ারি আদালত ওই আবেদনটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থার আদেশ দেন।





খুলনা বিভাগ এর আরও খবর

শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)