রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইতি চাকমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবীতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
ইতি চাকমা হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবীতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৫মি.) কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন, খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের সাধারন ছাত্রছাত্রীরা ।
৫ মার্চ রবিবার সকালে কলেজ শিক্ষার্থীরা কলেজ থেকে মিছিল নিয়ে বের হয়ে চেংগীস্কোয়ার হয়ে শহরের মহাজনপাড়া এলাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে ।
এসময় প্রায় আধাঘন্টা শহরের প্রধান সড়কে যানচলাচল বন্ধ থাকে। খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চতুর্থ বর্ষের শিক্ষার্থী, নিঅংগ্য মারমা, ধন কিশোর ত্রিপুরা, টুটুল চাকমা, রিটন তালুকদার এবং নুশ্যাচিং মারমা।
গত সোমবার ২৬ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ইতি চাকমা। তাকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ভগ্নিপতির ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। ইতি চাকমা জেলার দীঘিনালা উপজেলার ছনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার কন্যা।
খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় বাবুল নাগের বাসায় গত ছয় মাস ধরে ভাড়া থাকতেন অটল চাকমা। এখানে ভগ্নিপতির বাড়িতে থেকে কলেজে পড়াশোনা করতো ইতি চাকমা। স্ত্রী জোনাকি চাকমা দীঘিনালা উপজেলার বানছড়া আনন্দময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
খাগড়াছড়িতে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ইতি চাকমার খুনের রহস্য উদঘাটনে পুলিশকে তদন্তে সহযোগিতা করতে মাঠে নেমেছে সিআইডি পুলিশ।
২ রা মার্চ বৃহস্পতিবার দুপুরে সিআইডি চট্টগ্রামের ইন্সপেক্টর মিতশ্রী বড়–য়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের ইন্সপেক্টর মিতশ্রী বড়–য়া সাংবাদিকদের জানান, স্থানীয় পুলিশকে সহযোগিতা করার জন্য এসেছেন।
সিআইডি পুলিশেরও ধারনা,একার পক্ষে এ হত্যাকান্ড সম্ভব নয়। হত্যাকারীরা একাধিক ও পূর্ব পরিচিত হতে পারে। ইতি চাকমাকে হত্যার আগে নেশা জাতীয় মেশানো কিছু খাওয়ানো হতে পারে এবং মৃত্যু নিশ্চিত করার জন্যে গলা কাটা হতে পারে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১