শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামাল ৫ দিনের রিমান্ডে
প্রথম পাতা » অপরাধ » প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামাল ৫ দিনের রিমান্ডে
বুধবার ● ৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামাল ৫ দিনের রিমান্ডে

---গাজীপুর জেলা প্রতিনিধি :: আদালত থেকে কারাগারে নেয়ার পথে ফাঁসির আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানকে ছিনিয়ে নিতে প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামালের (২২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৭ মার্চ মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করলে আদালতের বিচারক মাহবুবা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামালের ১০ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক মাহবুবা আক্তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মোস্তফা কামালকে কড়া পুলিশ প্রহরায় আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে সোমবার সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়।

হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুরের ওই কারাগারে ফিরিয়ে আনার পথে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে প্রিজন ভ্যান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে মোস্তফা কামাল হাতবোমা নিক্ষেপ করে।

এ সময় দুটি বোমা রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং প্রিজন ভ্যানেও বোমা লাগেনি। ঘটনাস্থল থেকে দুটি ব্যাগসহ তাকে আটক করে পুলিশ।

পরে তার ব্যাগ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড পিস্তলের গুলি, দুটি পেট্রোলবোমা, পাঁচটি ককটেল, চাপাতি, বোমা তৈরির লোহার বল, মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করে।

আটক মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা থানার পাগলি (বন্দেরবাড়ি) গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদরাসায় পড়াশোনা করতেন।

প্রিজনভ্যানটি সন্ধ্যা পৌনে ৭টার দিকে আসামিদের নিয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে নিরাপদে পৌঁছায়।

এ ঘটনায় সোমবার রাতে টঙ্গী মডেল থানা পুলিশের এসআই অজয় কুমার চক্রবর্তী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে টঙ্গী মডেল থানায় মামলা করেন। মামলায় ঘটনাস্থল থেকে আটক মোস্তফা কামালসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়।





আর্কাইভ