বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
রাউজানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
রাউজান প্রতিনিধি :: রাউজানে গহিরা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির উপড় পড়েছে। ঘটনায় বাসের যাত্রীদের ১০জন আহত হয়েছে । ৭ মার্চ মঙ্গলবার বিকালের দিকে এই ঘটনাটি ঘটেছে গহিরার বড়পোল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন, রাঙামাটি শহর থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে ছেড়ে আসা ফুটন্ত ফুল নামে একটি যাত্রীবাহী বাস ( চট্ট-মেট্রো-ব-০৫-০১১৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের বৈদ্যুতিক খুঁটির উপর পড়ে। এতে বাসের সামনের অংশ বিধ্বস্ত হয়। বৈদ্যুতিক খুটিটি ভেঙ্গে যায়। এসময় আহতদের উদ্ধার করে গহিরার একটি হসপিটালের ও শহরের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন। তিনি আহতদের খবরা খবর নিয়েছেন। এসময় সৃষ্ট যানজট মুক্তকরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।





রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ