শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » তরুনরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » তরুনরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে : চুয়েট ভিসি
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুনরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে : চুয়েট ভিসি

---রাউজান প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ৯ মার্চ বৃহষ্পতিবার শুরু হয়েছে “ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট” শীর্ষক জাতীয় পর্যায়ে কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রনিং) মোহাম্মদ এনামুল কবির, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও রেজিস্টার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

এসময় স্বাগত বক্তব্য রাখেন এনসিপিসি-২০১৭ আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন।

প্রধান অতিথি চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমাদের দেশের তরুনরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। তরুনদের মেধাকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের মেধাবীদের বের করে আনতে হবে। তরুনদেরও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়ে যেতে হবে। বর্তমান সরকার আইসিটি সেক্টরকে গুরুত্বের সঙ্গে হাতে নিয়েছে, বাংলাদেশকে পুরোপুরিভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রোগ্রামিং প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (ট্রনিং) মোহাম্মদ এনামুল কবির বলেন, তরুনদের নিয়ে আমরা অনেক আশাবাদী। দেশের ৬৫ ভাগ তরুন তথ্য-প্রযুক্তি ব্যবহার করে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। দেশের দিক্ষণাঞ্চলে চুয়েটে প্রথমবারের মত এ প্রতিযোগিতা হচ্ছে। সফল আয়োজনের জন্য আমি চুয়েটকে ধন্যবাদ জানাচ্ছি ।
এই ঐতিহ্যবাহী কম্পিউটার প্রোগামিং প্রতিযোগিতা প্রতি বছর দেশের যে কোন একটি বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে। এতে প্রধান পৃষ্ঠপোষকতা প্রদান করে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। কম্পিউটার প্রেগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এটি দেশের সর্ববৃহৎ আয়োজন। পরবর্তী আন্তজার্তিক পর্যায়ে ACM-ICPC এবং World Final প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে এই আয়োজন ভিত্তি হিসাবে কাজ করে থাকে। ১০ মার্চ শুক্রবার সকাল ১০ টা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬ টায় নগরীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম সেন্টারে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২ দিন ব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি হবে।

জাতীয় পর্যায়ে এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারী এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিযোগীরা দলগতভাবে অংশগ্রহণ করছে।





আর্কাইভ