শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলা
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলা
শুক্রবার ● ২৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় বিমানবন্দরের সামনে আত্মঘাতী হামলা

--- অনলাইন ডেস্ক :: (১০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) র‌্যাবের ব্যারাকে হামলার এক সপ্তাহের মাথায় কঠোর নিরাপত্তার মধ্যেই দেশের অন্যতম স্পর্শকাতর এলাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকার পুলিশ বক্সে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী কমিশনার তানজিলা আক্তার জানান,২৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই ‘হামলার ঘটনা’ ঘটে।

তিনি বলেন, “বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এক যুবক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই সে মারা গেছে।”

কোনো পুলিশ সদস্য এ ঘটনায় হতাহত হননি বলে এপিবিএন এর এই কর্মকর্তা জানান।

গত ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর দেশের সব বিমানবন্দর ও কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় মাত্র কয়েকশ মিটার দূরে বিমানবন্দর এলাকায় আবারও একই ঘটনা ঘটল।

র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণকে জঙ্গি হামলা বলেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। বিমানবন্দরের সামনে চেকপোস্টের এই ঘটনায় কারা জড়িত- সে বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “মূল সড়কে এক ব্যক্তি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। আমরা ধারণা করছি ওই ব্যক্তি বোমা বহন করছিল।”ঘটনার সময় ওই এলাকায় থাকা এক ব্যক্তি জানান, তিনি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে পুলিশ ও সেনা সদস্যদের ওই গোলত্ত্বর এলাকায় জড়ো হতে দেখেন।

খবর পেয়ে সেখানো পৌঁছানো একজন আলোকচিত্রী জানান, পুলিশ পুরো জায়গাটি ঘিরে রেখেছে। সাংবাদিকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না।

‘আত্মঘাতী’ ব্যক্তির লাশ সেখানেই রয়েছে বলে জানান ওই আলোকচিত্রী। সূত্র: বিডিনিউজ।





আর্কাইভ