শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে যাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় মামলা হয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে যাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় মামলা হয়েছে
শনিবার ● ২৫ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে যাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারায় মামলা হয়েছে

---ষ্টাফ রিপোর্টার :: (১১ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৪ মি.) দেশের সাইবার ক্রাইম প্রতিহত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন প্রনয়ন করেন। কিন্তু এই আইনের দোহাই দিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করছে। অপরাধ বিবেচনা না করে নিজেদের দাপট ও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে এ আইনে মামলা ঠুকে দিচ্ছে ইচ্ছামত।
রাঙামাটি জেলা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এজাহার দেখে পুলিশও জানেন বিচারিক আদালতে গিয়ে এসব মামলা ঠিকবেনা, তার পরও চাপের মুখে পড়ে পুলিশকে থানায় মামলা নিতে হচ্ছে। তিনি আরো বলেন শুধু শুধু পুলিশের সময় আর সরকারি কিছু কাগজপত্র নষ্ট হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন নিয়ে হাইকোর্ট বিভাগের আইনজীবি সঞ্জয় কুমার কুন্ডু বলেন, পৃথিবীর অন্য কোন দেশে এমন ধরনের আইনের প্রচলন আছে বলে আমার জানা নাই। আমাদের দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনটি চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট করা হয়েছে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে যাদের বিরুদ্ধে ইতোমধ্য মামলা দায়ের হয়েছে ২৩ মার্চ বৃহসপতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বশির উল্লার হাইকোর্ট বেঞ্চ জেলা দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল আদালতে জামিন দেয়া আদেশ দিয়েছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (২০০৬ সনের ৩৯নং আইন) ঢাকা ২৩শে আশ্বিন, ১৪১৩/৮ই অক্টোবর, ২০০৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪২ নং আইন ধারা সংশোধিত)।
এই আইনে ৫৭ ধারায় বলা হয়েছে ইলেক্ট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ ও উহার দন্ড।-(১) কোন ব্যাক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েভ সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রচার বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃংখলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমুর্তি ক্ষুন্ন হয় বা ধর্মীয় অনুভুতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উষ্কানী প্রদান করা হয়, তাহা হইলে এই কার্য হইবে একটি অপরাধ।
(২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বৎসর এবং অনূন্য সাত বৎসর কারাদন্ডে এবং অনধিক এককোটি টাকা অর্থদন্ডে দন্ডিত হইবেন।
রাঙামাটি জেলায় এই তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার করে কিছু লোক নিজেদের ব্যক্তিগত কাল্পনিক প্রতিপক্ষকে ঘায়েল করতে এই আইনের অপব্যবহার করছে, যাতে বাদ পড়ছেনা অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরাও।
রাঙামাটি পার্বত্য জেলায় কোতয়ালী, নানিয়ারচর, বিলাইছড়ি, কাপ্তাই ও কাউখালি থানায় যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে প্রতিপক্ষ কৌশলে নাজেহাল করারও অভিযোগ রয়েছে।
জানা গেছে, রাঙামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকান্দার পালোয়ানের পুত্র মো. কুদ্দুস পালোয়ান বাদী হয়ে মো. শাহীন হোসেন এর বিরুদ্ধে নানিয়ারচর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার জিআর মামলা নং- ৪৩২/১৬ তারিখ- ১৯/১২/২০১৬।
রাঙামাটি সদরের গর্জনতলী এলাকার রাঙামাটি জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা বাদী হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ক্যাশিয়ার মৃত মৌলভী আব্দুল খালেক এর পুত্র আহম্মাদ উল্লাহ এর বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার জিআর মামলা নং- ৩৮৪/১৬ তারিখ- ১৪/১০/২০১৬।
বিলাইছড়ি থানার সদরের বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কবিরের পুত্র সাইফুল বাদী হয়ে মো. মালেক এর বিরুদ্ধে বিলাইছড়ি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার জিআর মামলা নং- ৫৯/১৭ তারিখ- ১৪/২/২০১৭।
জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় রাঙামাটি সদরের রিজার্ভবাজার ১নং পাথরঘাটা এলাকার মৃত মো. মহসিন এর পুত্র রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক নেতা, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান বাদী হয়ে রাঙামাটি পার্বত্য জেলা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক মৃত রুহিনী বড়ুয়া এর পুত্র নির্মল বড়ুয়া মিলন এর বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার জিআর মামলা নং- ২৭/১৭ তারিখ- ২৪/১/২০১৭।
স্থানীয় সাংবাদিকদের প্রতি বৈষম্যমূলক আচরনের বিষয়ে সংবাদ প্রকাশ করায় রাঙামাটি সদরের পুরাতন হাসপাতাল এলাকার মৃত রাজু মিয়া এর পুত্র রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য, দৈনিক পূর্বকোণ এর রাঙামাটি জেলা প্রতিনিধি শাখাওয়াৎ হোসেন রুবেল বাদী হয়ে অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও প্রকাশক মৃত রুহিনী বড়ুয়া এর পুত্র নির্মল বড়ুয়া মিলন ও বার্তা সম্পাদক জুঁই চাকমা’র বিরুদ্ধে রাঙামাটি কোতয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ (২) ধারায় মামলা দায়ের করেন। যাহার জিআর মামলা নং- ৩৮/১৭ তারিখ- ২/২/২০১৭।
এছাড়াও জেলার কাপ্তাই ও কাউখালি থানায় ১টি করে মামলা রয়েছে বলে সূত্রে জানা গেছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)