শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » পাবনা » নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব তুলে দিতে হবে
প্রথম পাতা » পাবনা » নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব তুলে দিতে হবে
মঙ্গলবার ● ২৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব তুলে দিতে হবে

---পাবনা প্রতিনিধি :: (১৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১০.৫০মি.) সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১’র চেয়ারম্যান বাংলাদেশের প্রথম সেনাবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল(অবঃ) কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেছেন- বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এজন্য মুক্তিযোদ্ধাদের সংস্পর্শে আনতে হবে। মুক্তিযোদ্ধারা শেষ হয়ে যাবে কিন্তু চেতনা শেষ হবে না। দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনা বিশেষ প্রয়োজন। নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ঝান্ডা তুলে দিতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতা পুরস্কার পাচ্ছে এটা জাতির জন্য খুবই দু:খ জনক। এটার দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই ঘরে বসেই করা যেত। এভাবে যাচাই বাচাইয়ের অর্থ হয় না। গণ হত্যা দিবস সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

২৮ মার্চ মঙ্গলবার বিকেলে সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা’র আয়োজনে পাবনা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে এক শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা এবং সেক্টর কমান্ডারস্ ফোরাম’র-মুক্তিযুদ্ধ’৭১’র পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
ফোরামের পাবনা জেলা শাখা’র সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ’৭১’র ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল(অবঃ) আবু ওসমান চৌধুরী, সহ-সভাপতি এডিশনাল আইজি, পুলিশ (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, সহ-সভাপতি সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম, মহসচিব মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, যুগ্ম-মহাসচিব অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ পাটোয়ারী, দপ্তর সম্পাদক মেজর (অবঃ) বীর মুক্তিযোদ্ধা শেখ দলিল উদ্দিন আহমেদ, পাবনা জেলা ফোরামে’র সদস্যবৃন্দ, পাবনা জেলার বীর মুকিযোদ্ধাগন, ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজ’র শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে পাবনা জেলা ও সদর উপজেলা সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)