বুধবার ● ১২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মুফতি হান্নানের স্বজনদের ডেকেছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ
মুফতি হান্নানের স্বজনদের ডেকেছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: ফাঁসির দন্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুলের সঙ্গে দেখা করার জন্য তাদের পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়েছেন কারা কর্তৃপক্ষ।
১১ এপ্রিল মঙ্গলবার সকালে তাদের ডেকে পাঠানো হয়েছে। তবে সাক্ষাতের বিষয়ে নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি।
গাজীপুরের কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমানকে জানিয়েছেন, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওই দুই জঙ্গিকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে। সেখানে তাদের সঙ্গে দেখা করতে স্বজনদের ডাকা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, আসামিদের ফাঁসি কার্যকরের সব ধরণের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। তাই পরিবারের সদস্যরা যদি চান তাহলে কারাগারে এসে তাদের সঙ্গে দেখা করে যেতে পারেন।
ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি থাকলেও বিধান অনুসারে এটি আসামিদের সঙ্গে স্বজনদের শেষ সাক্ষাত কিনা তা বলতে রাজি হননি এই কারা কর্মকর্তা।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা