শিরোনাম:
●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কপোতাক্ষ নদে ব্যবসায়ীর পাকা ঘর নির্মাণ: বাধাগ্রস্থ পানি প্রবাহ
প্রথম পাতা » অপরাধ » কপোতাক্ষ নদে ব্যবসায়ীর পাকা ঘর নির্মাণ: বাধাগ্রস্থ পানি প্রবাহ
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কপোতাক্ষ নদে ব্যবসায়ীর পাকা ঘর নির্মাণ: বাধাগ্রস্থ পানি প্রবাহ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৭মি.) ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদের ভিতরে স্থাপনা নির্মাণ করছেন এক ব্যবসায়ী। তাঁর দাবি, কেনা জমিতে এ পাকা ঘর নির্মিত হচ্ছে। তবে এলাকাবাসীর অভিযোগ, জায়গাটি নদের। সেখানে স্থাপনা নির্মাণ করা হলে নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে। কোটচাঁদপুর উপজেলা শহর-সংলগ্ন মহেশপুর উপজেলার ব্রিজঘাট এলাকায় এ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মহেশপুরের আজমপুর ইউনিয়নের সীমানা ঘেঁষে বয়ে গেছে কপোতাক্ষ নদ। নদের অপর প্রান্তে রয়েছে কোটচাঁদপুর শহর। ব্রিজঘাট নামের এ স্থানে একটি সেতু রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সেতুর দক্ষিণে মহেশপুর সীমান্তে প্রায় ১০ মাস আগে একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন মাহবুবুর রহমান নামের এক ব্যবসায়ী। তিনি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা। দ্রুতগতিতে ভবনের কাজ চলছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন কপোতাক্ষ নদের জায়গায় কেন ভবন নির্মাণ করা হচ্ছে? দাবি তুলে এর বিরুদ্ধে আন্দোলনে নামেন। তখন নির্মাণকাজটি বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবার সেই কাজ শুরু করেছেন জৈনিক ব্যাবসায়ী মাহবুবুর রহমান। ব্রিজঘাট এলাকার বাসিন্দা সুমন আহম্মদ বলেন, যেখানে ভবন নির্মাণ করা হচ্ছে, বর্ষা মৌসুমে সেখানে পানি থাকে। ভবন নির্মাণ করা হলে কপোতাক্ষ নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে।

এলাকাবাসী বলছেন, কপোতাক্ষ নদের জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়ে তাঁরা বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়েছেন। কিন্তু কারও কোনো মাথাব্যথা নেই। বরং সরকারি কিছু কর্মকর্তার যোগসাজশেই নদের জায়গা দখল হয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ রয়েছে। ওই কর্মকর্তারা টাকার বিনিময়ে নদের জায়গার কাগজপত্র তৈরি করে দিচ্ছেন। একটি চক্র সেই কাগজ দেখিয়ে ওই জমি বেঁচাকেনা করে আসছে।

অভিযুক্ত ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, জমিটি জৈনিক সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তির নামে রেকর্ড করা আছে। তাঁর কাছ থেকে আট শতক জমি কিনেছেন তিনি। সেই জমিতে ভবন নির্মাণ করছেন; কপোতাক্ষ নদের জায়গায় নয়। মাহবুবুর আরও বলেন, তাঁর বিরুদ্ধে একটি মামলাও হয়েছিল। কিন্তু পুলিশ তদন্ত করে অনিয়মের কিছু পায়নি। মামলাটি করেছিলেন স্থানীয় আজমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের একজন কর্মকর্তা। পুলিশ তদন্ত করে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুর রহমান বলেন, পুলিশের তদন্তের কারণে মামলাটি নথিজাত হয়েছে। তবে উপজেলা প্রশাসন এর বিরুদ্ধে আপিল করবে। তিনি বলেন, যে স্থানে ভবনটি হচ্ছে, সেটা যে কপোতাক্ষ নদের মধ্যে, তাতে কোনো সন্দেহ নেই। ভবন নির্মাণে যুক্ত ব্যক্তিরা জমির কিছু কাগজপত্র দেখিয়েছেন। কাগজপত্র সঠিকও হতে পারে। ব্যক্তিমালিকানার জমি ভেঙে নদের মধ্যে চলে যেতেও পারে। সেটা হলেও আইনানুযায়ী জমিটি এখন আর ব্যক্তিমালিকানাধীন নয়।





অপরাধ এর আরও খবর

অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)