শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশ সংর্ঘষ : ১০ গাড়ি ভাংচুর
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশ সংর্ঘষ : ১০ গাড়ি ভাংচুর
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ছাত্রলীগ পুলিশ সংর্ঘষ : ১০ গাড়ি ভাংচুর

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৫মি.) চট্টগ্রামে সুইমিং পুল নির্মাণের কাজ বন্ধ করা নিয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাধা পেয়ে ছাত্র সংগঠনটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। এই সময় পুলিশ সদস্যদের উপরও হামলা চালানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা শটগানের গুলি ছুড়ে। পরে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

এই সময় রাস্তায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। অনেকে ছুটোছুটি করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। ১৮ এপ্রিল মঙ্গলবার বিকালে নগরীর আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের সময় ঘটে এই ঘটনা।

ইতিমধ্যে কাজটি বন্ধ করতে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী বর্তমান মেয়র আ জ ম নাছিরের প্রতি আহবান জানিয়ে আসছিলেন। এরই মাঝে ছাত্রলীগের ৩০/৪০ জন নেতা-কর্মী গিয়ে সেখানকার শ্রমিকদের মারধর করতে থাকেন। একপর্যায়ে ঘেরা দেয়া টিন ও বাউন্ডারি ভেঙে ফেললে ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টায় বন্দরনগরীর কাজীর দেউরি মোড়ের কাছে আউটার স্টেডিয়ামের ওই সুইমিং পুলের কাজ বন্ধ রাখতে ছাত্রলীগের কর্মীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি শুরু করে।

এই সময় হঠাৎ করে আউটার স্টেডিয়ামে গিয়ে কর্মচারীদের মারধর করেন কয়েকজন নেতা-কর্মী। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বেড়ে যায় উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

প্রায় এক ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ চলে। ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ফাঁকা গুলি ছুঁড়ে। সংর্ঘষ শুরু হলে আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয়া হয়।

ছাত্রলীগ কর্মীরা বাধা পেয়ে কাজী দেওড়ি মোড়ে শহর রুটের ৩ নম্বর বাস, ব্যক্তিগত প্রাইভেটকারসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে। ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের দুইজন কর্মী গুলিবিদ্ধ হয়ে এখন হাসপাতালে। এছাড়া অন্তত আরো ১০ জন আহত হয়েছেন। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, পুলিশ হঠাৎ করে চড়াও হয় আমাদের উপর। চট্টগ্রামের আউটার স্টেডিয়ামের মাঠ একটা খোলা জায়গা। সেখানে সুইমিং পুলের কাজ বন্ধ রাখতে গত এক সপ্তাহ ধরে আমরা আন্দোলন করে আসছি।

তিনি আরো বলেন, আমাদের দু’জনের পায়ে গুলি লেগেছে। তারা এখন হাসপাতালে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। যে কোন উপায়ে আমরা কাজ বন্ধ রাখবো।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাইন হোসেন বলেন বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। এতে আমাদের চারজন পুলিশ সদস্য আহত হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)