শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে কাল আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে কাল আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি
মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে কাল আওয়ামী লীগের দুটি গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচি

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫০মি.) তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়েরের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের দুটি গ্রুপ কাল ১৯ এপ্রিল বুধবার একই সময়ে উপজেলা সদরের পাল্টা-পাল্টি মিছিলের আহবানের ডাক দিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনসহ অন্যান্য নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কাল বুধবার বেলা ২টায় উপজেলা সদরের মিছিলের ডাক দিয়েছেন বিশ্বনাথ আ’লীগ ও সহযোগি সংগঠনের একাংশের নেতৃবৃন্দ। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ অন্যান্য নেতৃবৃন্দে ওপর তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলার প্রতিবাদে ১৯ এপ্রিল বুধবার বেলা ২টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ আরামবাগ বক্ল সেচ্ছাসেবকলীগ-যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে মিছিলের ডাক দেয়া হয়েছে। উভয় পক্ষই যথা সময়ে মিছিল করতে অনড়। এতে উভয় পক্ষই মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পাল্টা-পাল্টি মিছিল আহবানের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এতে উপজেলাবাসী আতংকে রয়েছেন। ফখরুল ইসলাম মতছিন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী ও বাবুল আখতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর অনুসারী নেতা।
জানাগেছে, বিশ্বনাথ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্বনাথ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন। ‘ফেসবুকে’ কটুক্তিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় ২০০৬ সালের ৫৭ ধারায় ‘তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে’ ৬ এপ্রিল সিলেট আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে ১০ এপ্রিল বিশ্বনাথ থানায় রুজ্জু হয় মামলা।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মতছিনকে প্রধান আসামি রেখে আরও ৬জনের নাম উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় সিলেট আদালতে পাল্টা মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। গত বুধবার সকালে সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর রুজ্জুক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দিতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। আদালতের আদেশের প্রেক্ষিতে গত বুধবার রাতেই বিশ্বনাথ থানায় রুজ্জু হয় মামলা।
এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এর ৫৭ ধারায় বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বাদি হয়ে দায়েরকৃত মামলাটির যাবতীয় ডকুমেন্ট ভুয়া ও মিথ্যা চ্যালেঞ্জ করে গত বৃহস্পতিবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে আরেকটি অভিযোগ দায়ের করেছেন উিপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ফখরুল আহমদ মতছিন। দায়েরকৃত মামলায় বাবুল আখতার’সহ ৭জনকে আসামি করা হয়েছে।
এব্যাপারে আরামবাগ বক্ল যুবলীগ নেতা সুন্দর আলী রুহুল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ নেতৃন্দের ওপর মামলার প্রতিবাদে আগামীকাল (কাল বুধবার) বেলা ২টায় মিছিল অনুষ্ঠিত হবে।
আ.লীগ নেতা ফখরুল ইসলাম মতছিন বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মামলার প্রতিবাদে আগামীকাল (কাল বুধবার) বেলা ২টায় উপজেলা সদরের মিছিল অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)