মঙ্গলবার ● ২ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » জরাজীর্ন ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো
জরাজীর্ন ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৩মি.)সিলেট জেলা পরিষদের আওতাধীন ফেঞ্চুগঞ্জ ডাক বাংলো দিনের পর অযন্ত অবহেলায় ধুকে ধুকে জৌলুস, রং, হারিয়ে অস্তিত্তহীন হয়ে বিলিনের পথে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রধান সড়কের পাশেই এ ডাক বাংলো জৌলুস হারিয়েছে অনেক আগেই। এখন শুধু অস্তিত্তহীন হওয়ার পথে। দেখে মনে হয় পরিত্যক্ত কোন ভবন। যা নিজের ভার নিজেই বহন করতে পারছেনা।
সরেজমিনে দেখা যায়, ডাক বাংলোর প্রধান ফটক থেকে শুরু করে মূল ভবনের প্রতিটি কামরার দেয়াল শ্যাওলা জড়ানো, সংস্কারের অভাবে ঝুকিপুর্ণ হয়ে পড়েছে। তাছাড়া সংস্কারের কোন লক্ষন দেখা যাচ্ছে না।
ডাকবাংলোর দেখাশুনার দায়িত্বে থাকা ইয়াকুব আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কোন রকমে মহান রাব্বুল আলামিনের অনুগ্রহে টিকে আছে ডাক বাংলোটি। যার রয়েছে হাজারো সমস্যার, বাংলোতে মটরের বিকলতা, টিউবওয়েলের পানি পানের অযোগ্য এছাড়াও ভবনটি বসবাস অযোগ্য ঝুকিপুর্ন। ডাক বাংলো দেয়ালে ফাটল ধরেছে, প্রতিটি কামরার দেয়াল শ্যাওলা জড়ানো যা অতিথিদের জন্য অসুবিধাজনক।
তাছাড়া বাংলোতে ভি.আই.পি সহ মোট তিনটি শয়ন কক্ষ আছে যার দুই কক্ষের খাট, আসবাবপত্র ভাঙ্গা। অতিথিরা এসে বিড়ম্বনা পোহান। সংস্কার সম্পর্কে ইয়াকুব আলী বলেন , সিলেট জেলা পরিষদে লিখিত জানানো হয়েছে। তবে কবে সংস্কার তা উনার জানা নাই।
স্থানীয় সচেতন মহল বলেন, ফেঞ্চুগঞ্জে এই একটাই সরকারী ডাক বাংলো। ফেঞ্চুগঞ্জে বাণিজ্যিক কোন হোটেল নাই, সরকারী মেহমানদের এই এক আশ্রয়। এর অবস্থা দেখে খারাপ লাগছে। দ্রুত সংস্কার, সৌদর্য্য বৃদ্ধির দাবী ফেঞ্চুগঞ্জের সচেতন মহলের।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান