বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
প্রথম পাতা » কৃষি » প্রকাশিত সংবাদে সংসদ সদস্য উষাতন তালুকদারের প্রতিবাদ
প্রকাশিত সংবাদে সংসদ সদস্য উষাতন তালুকদারের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার ৪ মে বৃহসপতিবার অনলাইন গনমাধ্যম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,আওয়ামীলীগে যোগ দেয়ার সংবাদ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ১৩ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সাথে উষাতন তালুকদারও আওয়ামীলীগে যোগ দিয়েছেন বলে কালের কণ্ঠ, বিডিনিউজ ২৪.কম,সিএইচটি টাইমস২৪.কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিকে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে উষাতন তালুকদার জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, তাঁর রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করতে তথা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র নেতৃত্ব সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করতেই তাঁর সাথে কোনরূপ যোগাযোগ না করে এসব অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় দৈনিক কর্তৃক একতরফাভাবে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।
তাঁর সম্পর্কে এ ধরনের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ প্রকাশে তিনি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এবং এই সংবাদ অচিরেই প্রত্যাহারের দাবি জানিয়েছেন।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
কৃষকের যত চ্যালেঞ্জ
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি