শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ওয়াক ফর লাইফ ক্লিনিক পরিদর্শনে অস্ট্রেলিয়ার হাই কমিশনার
প্রথম পাতা » গাজিপুর » ওয়াক ফর লাইফ ক্লিনিক পরিদর্শনে অস্ট্রেলিয়ার হাই কমিশনার
বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াক ফর লাইফ ক্লিনিক পরিদর্শনে অস্ট্রেলিয়ার হাই কমিশনার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.০৬মি.) বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট ৩ মে বুধবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকলে কলেজ হাসপাতালে ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।

বাঁকা পা নিয়ে জন্ম নেয়া বা মুগুর পা (ক্লাবফুট) শিশুদের চিকিৎসা কার্যক্রম সরেজমিনে দেখতে তিনি এটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ও চিকিৎসাধীন মুগুর পা শিশু ও তাদের বাবা-মার সঙ্গে এবং চিকিৎসা গ্রহণের পর সুস্থ হওয়া শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি প্রকল্পের চিকিৎসা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।

প্রকল্পের কর্মকর্তারা জানান, ওয়াক ফর লাইফ প্রকল্পটি দি গ্লেনকো ফাউন্ডেশন ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অংশীদারিত্বমূলক একটি প্রকল্প।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের অর্থায়নে এই প্রকল্পটি ২০০৯ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত সমগ্র বাংলাদেশে ওয়াক ফর লাইফ প্রকল্পটি ১৯ হাজারেরও বেশি মুগুর পা বা ক্লাবফুট-শিশুকে তাদের ক্লিনিকে চিকিৎসার আওতাভুক্ত করেছে।

২০১০ সালের ১৫ এপ্রিল প্রকল্পটির মাধ্যমে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকলে কলেজ হাসপাতালে ওয়াক ফর লাইফ ক্লিনিকের কার্যক্রম শুরু হয় এবং এই পর্যন্ত ৫৩৪ জন ক্লাবফুট-শিশুকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

পরিদর্শনকালে জুলিয়া নিবলেট এর সঙ্গে তার স্বামী ডঃ পিটার শ্যানন, অস্ট্রেলিয়ান হাইকমিশনের পাবলিক ডিপ্লোমেসি অফিসার ফাইরুজ নিগার অদিতি, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকলে কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. হাবিবউল্লাহ, প্রিন্সিপিাল অধ্যাপক ডা. আসাদ হোসেন, উপ-পরিচালক ডা. মো. আলী হায়দার খান, সহকারী পরিচালক ডা. মো. কমর উদ্দীন, বিএমএ গাজীপুর এর সভাপতি ডা. আমির হোসেন রাহাত, ডা. মো. ওয়াকিল আহমেদ প্রমুখ।

ওয়াক ফর লাইফ ক্লিনিকের ম্যানেজার মোঃ জামিল হোসেন জানান, এই ক্লিনিকে গাজীপুর ও আশপাশের এলাকা থেকে আগত ক্লাবফুট-শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় । তিন বছরের কম বয়সী এই রোগে আক্রান্ত শিশুদেরকে প্রতি বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করে থাকেন।

তিনি জানান, প্রতিবছর বাংলাদেশে আনুমানিক সাড়ে তিন থেকে চার হাজার শিশু ক্লাবফুট নিয়ে জন্মগ্রহণ করে এটি একটি শারীরিক সমস্যা যেখানে বাচ্চার পায়ের পাতা ভেতরের দিকে বাঁকানো থাকে। এর চিকিৎসা সময়মতো না করালে এটি সারা জীবনের জন্য বিকলাঙ্গতা বা পঙ্গুত্ব বয়ে নিয়ে আসে। এসব শিশু পরবর্তীতে পরিবারের জন্য বোঝা হয়ে যায়, যা দারিদ্র্যের অন্যতম একটি কারণ।

তিনি আরও জানান, গত ১৯ নভেম্বর ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত এক জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘দি গ্লেনকো ফাউন্ডেশন’ তাদের ‘জাতীয় ক্লাবফুট চিকিৎসা কার্যক্রম’ সুষ্ঠুভাবে পরিচালনা ও ক্লাবফুট চিকিৎসায় বিশেষ অবদানের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে শ্রেষ্ঠ-সেবাদানকারী প্রতিষ্ঠানের পদক লাভ করে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ