শুক্রবার ● ৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে গাছ কর্তনের অভিযোগ থানায়
বিশ্বনাথে গাছ কর্তনের অভিযোগ থানায়
বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১১.০০মি.) বিশ্বনাথে গাছ কর্তনের অভিযোগে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত প্রদীপ কুমার চক্রবর্তীর স্ত্রী বাসন্তী রানী গোস্বামী। লিখিত অভিযোগে ৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার চন্দ্রগ্রাম গ্রামের নিখিল দেব (৩৫), একই গ্রামের মৃত জগদ্বীশ সেনাপতির পুত্র নারায়ন (৪৫), গৌরা সেনাপতির পুত্র সম্ভো সেনাপতি (২৫)।
এজাহারে বাদি উল্লেখ করেন, তার স্বামীর মৃত্যুর পর তিনি সন্তানদের নিয়ে সিলেট শহরে বসবাস করে আসছেন। বাড়িতে তার (বাদি) ভূক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে কেয়ার টেকার হিসেবে দেখাশুনা করে আসছেন বিবাদী লিখিল দেব।৫ মে শুক্রবার সকালে তিনি (বাদি) মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন নিখিল দেব অন্যান্য অভিযুক্তদের সহায়তায় বাদির জায়গায় ৩০/৪০টি গাছ কেটে নিয়ে গেছে। উক্ত সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ৬-৭টি গাছ কাটা অবস্থায় ও অন্যান্য গাছের গোড়া পড়ে রয়েছে দেখতে পান। এবিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্তরা তাকে উল্টো হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই নবী হোসেন সিএইচটি মিডিয়াকে বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)