সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
গাজীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০২মি.) গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে দেশীয় অন্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ।
৮ মে সোমবার ভোরে তাদের আটক করে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলেন- জামালপুরেরর দোওয়ানগঞ্জ থানার পাথরেরচর এলাকার মিঠু মিয়ার ছেলে নূর আলম (২৮), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মাল্টিডাঙ্গা এলাকার ইয়াহিয়া আহমেদের ছেলে মুছা মিয়া (২৫), একই এলাকার আলতাব হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৭) এবং টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে পরাণ মিয়া (৩০)।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চার ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তারা সড়ক-মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩