সোমবার ● ৮ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নৌকায় ভোট দেওয়ার আহবান : কুজেন্দ্র লাল ত্রিপুরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নৌকায় ভোট দেওয়ার আহবান : কুজেন্দ্র লাল ত্রিপুরা
পানছড়ি প্রতিনিধি :: (২৫ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১২মি.) বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহাপবিনির্বাপিত সাধনানন্দ মহাস্থবির বনভান্তের অন্যতম প্রধান শিয্য পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবিরসহ উপস্থিত ভিক্ষুসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নে‘র নির্বাণপুর অরণ্য কুটিরে ৮ মে সোমবার শুভ বৈশাখী পূর্ণিমা উদযাপন অনুষ্ঠান হয়। ধর্মীয় অনুষ্ঠানে সভাপত্বি ও বুদ্ধের অমৃতবানীসহ স্ব-ধর্ম দেশনা প্রদান করেন শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, লোগাং বনবিহারের অধ্যক্ষ ধর্মোত্তর স্থবির, প্রজ্ঞা সাধনাপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির।
ইচ্ছা মুনি চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খাগছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা ও নির্বানপুর অরন্য কুটির উন্নয়ন কমিটির সভাপতি সুজতি চাকমা।
অপর দিকে বিকেল ৫টায় পানছড়ি উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের ভবন উদ্ধোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। একটি বাড়ী একটি খামার প্রকল্পের নিজেস্ব অর্থায়নে ৮লক্ষ টাকা ব্যায়ে ২০১৫-২০১৬ ইং অর্থ বছরের নির্মাণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব ।
উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে‘র পরিচালিত সভা শেষে টিআর-কাবিখা কর্মসূচীর আওতায় ৮৫টি সোলার পেনেল ও ৬৩৬জন মৎস্য চাষীকে স্মার্টকার্ড বিতরণ করা হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১