শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছেলে বিএনপি’র রাজনীতি করায় পিতা ইসহাক আলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন না
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছেলে বিএনপি’র রাজনীতি করায় পিতা ইসহাক আলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন না
শনিবার ● ১৩ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছেলে বিএনপি’র রাজনীতি করায় পিতা ইসহাক আলী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন না

---বেতাগী প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) সদ্য মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করণে আমার বাবা প্রয়াত ইসহাক আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেলেন না কারণ তাঁর ছেলে এধরনের অভিযোগ করেন বেতাগী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক। অভিনব যুক্তি! প্রশ্ন হলো ? বাবার অপরাধ (!) কোথায় ? এভাবেই আবেগ জড়ানো কন্ঠে অভিযোগ করলেন বেতাগী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

তার বাবা মির্জাগঞ্জের দোকলাখালি ঘরামি বাড়ির ঐতিহাসিক অপারেশনে সক্রীয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। যে অপারেশনে কয়েকজন কুখ্যাত রাজাকার নিহত হয়েছিলো। সেই অভিযোগে বেতাগী বড় পুলের (বর্তমান টাউন ব্রীজ) ওপর থেকে রাজাকাররা তাঁকে আটক করে হ্যান্ডকাফ লাগিয়ে বেতাগী থানায় নিয়ে যায়। সেখান থেকে রবগুনা মহকুমা কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সবশেষে নেয়া হয় পটুয়াখালি পাকবাহিনীর ক্যাম্পে।যে ক্যাম্পটি ছিলো মূলত একটি কসাইখানা- মৃত্যুকূপ। পাকবাহিনীর সেই ক্যাম্পে তিনি আটক ছিলেন দুই মাস বাইশ দিন।
সেখানে লাইনে দাঁড় করিয়ে তাঁদের ওপর গুলি ছোড়া হয়। অলৌকিকভাবে আল্লাহর রহমতে যারা বেঁচে ছিলেন তাঁদের মধ্যে তিনি একজন। যুদ্ধবন্দী হিসেবে তাঁদের খেতে দেয়া হতো সামান্য রুটি, গোছলের জন্য পানি পর্যন্ত তাঁদের দেয়া হয় নি। সেদিন অনেকের মতো তিনি শহীদ হলে তাঁর জায়গা হতো কোনো বধ্যভূমিতে। তাঁর ছিলো ব্যক্তিগত বন্দুক। যে বন্দুক পুরো মুক্তিযুদ্ধে ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, তখন একটি বন্দুক ছিলো সোনার হরিণ। স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকার একজন যুদ্ধবন্দী মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রিলিফের ঢেউটিন এবং ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ সহায়তা দিয়েছিলেন। এই অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির হিরু, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাতেম মিলিটারি, যুদ্ধকালীন কমান্ডার মোতালেব শিকদার, উপজেলা মুক্তিযেদ্ধা কমান্ডার ওয়াজেদ হাওলাদার, ডেপুটিকমান্ডার আবুল কাসেম ও মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক সিকদারসহ অসংখ্য মুক্তিযোদ্ধারা তার বাবাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার জন্য সুপারিশ ও সমর্থন জানান।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভায় তাঁকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের ব্যাপারে সকলে ঐকমত্য পোষণ করেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে তার সন্তান বেতাগী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এই বিষয়টি-ই অন্তরায় হয়ে দাঁড়ায় বলে তার অভিযোগ।

তিনি জানান কোনো একজন এই অপযুক্তিটি উপস্থাপন করলে থমকে যায় সিদ্ধান্ত। ৬ জনের বাছাই কমিটির ৩ হ্যাঁ আর ৩ না। অবশ্য না লিখেছেন যে তিনজন তারা কেউ এই অঞ্চলের বাসিন্দা নন। তাঁরা তাদেরকেই চেনেন না। কীভাবে মফস্বলের সেই তিনজন কমিটির সদস্য হলেন সেটাই তার মূখ্য প্রশ্ন। স্থানীয়দের দাবি কেবলমাত্র দলীয় দৃষ্টিভঙ্গির কারণে একজন যুদ্ধকালীন যুদ্ধবন্দী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়ার প্রত্যাশার এভাবেই অপমৃত্যু ঘটেছে। অভিমানে জামুকা’য় আপীল পর্যন্ত করেননি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াজেদ হাওলাদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,আমি নিজেও ইসহাক আলীর বন্দুক নিয়ে যুদ্ধ করেছি। তিনি যুদ্ধবন্দী হিসেবে জেল খেটেছেন আমাদের সাথে যুদ্ধ করেছেন। কোন অদৃশ্যে কারণে বাছাইতে তার স্বীকৃতি পেলেন না।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)