শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় শহর গড়ার দাবি
প্রথম পাতা » ময়মনসিংহ » বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় শহর গড়ার দাবি
বুধবার ● ১৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় শহর গড়ার দাবি

---ময়মনসিংহ অফিস :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১১মি) বসতভিটা রক্ষা করে ময়মনসিংহ বিভাগীয় নতুন শহর গড়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বসতভিটা রক্ষা কমিটির একাংশ।

১৭ মে বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ঘনবসতি ও বসতভিটা রক্ষায় প্রস্তাবিত নকশা পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির (চরঈশ্বরদিয়া) যুগ্ম-আহবায়ক হোসাইন নূর মুহাম্মদ (আনির)। বক্তব্য রাখেন চরঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম জাহাঙ্গীর ও সংগঠনের একাংশের আহবায়ক মো. ওসমান গনি। এসময় আবুল কালাম বকুল, জিনাল উদ্দিন জিন্নাহ ও মোশাররফ হোসেনসহ প্রায় অর্ধশত গ্রামবাসি উপস্থিত ছিলেন।

ব্রহ্মপুত্র নদের পূর্বপাড়ে নান্দনিক বিভাগীয় শহর, স্থাপনা গড়ে তোলার পরিকল্পনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আমরা আনন্দিত ও উৎফুল্ল হয়েছিলাম। ভেবেছিলাম আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। কিন্তু আমাদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। প্রশাসনের প্রস্তাবিত নকশায় চার হাজার ৩৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হলে ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষকে বাস্তুচ্যুত হতে হবে। এই বিপুল সংখ্যক মানুষের ঠাঁই কোথায় হবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রশাসন কর্তক জমির ক্রয়-বিক্রয় বন্ধ করে দেওয়ায় মানুষ জরুরি প্রয়োজনে জমিও বিক্রি করতে পারছে না। অনেকে চিকিৎসা করাতে পারছেন না। অনেকের ছেলে-মেয়ের বিয়ে-সাদী হচ্ছে না। ইহা মানুষের মৌলিক ও মানবাধিকারের লঙ্ঘণ। এমতাবস্থায় এখানে বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে, যা জাতিসংঘ সনদের পরিপন্থী।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, প্রস্তাবিত নকশায় ২৮ হাজার বাড়িঘর, প্রায় পাঁচশ’ পারিবারিক কবরস্থান, ৩২টি প্রাথমিক বিদ্যালয়, তিনটি হাইস্কুল, ২৬টি মাদরাসা, ১৪টি ঈদগাহ, সাতটি বাজার, ৫০টি মসজিদ, চারটি মন্দির, দু’টি মাজার রয়েছে। এগুলোর কী হবে জানা নেই।

সংবাদ সম্মেলনে ঘনবসতি এলাকা ও বসতভিটা রক্ষা করে নতুন শহর গড়ার দাবি মেনে নেওয়ার আহবান জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)