বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » কালীগঞ্জের যুবককে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
কালীগঞ্জের যুবককে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৮মি) ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে মাসুম পারভেজ রুবেল (২৭) নামে এক যুবককে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়খালী বাজার থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয়ে। রুবেল কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় হাজিরা দিতে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ কোর্টে যাচ্ছিল রুবেল। এসময় বিষয়খালী বাজারে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য দাঁড়ায় সে। হঠাৎ লুঙ্গি-গেঞ্জি পরা অবস্থায় ৪/৫ জন এসে রুবেলকে মারধর শুরু করে। আশেপাশের লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করে আপনারা তাকে মারছেন কেন। এরপর তারা লুঙ্গির নিচ থেকে অস্ত্র বের করে ও কালো কাপড়ে র্যাব লেখা দেখিয়ে আশেপাশের সবাইকে বলে আমরা র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের অফিসিয়াল নম্বরে (০১৭৭৭-৭১০৬২২) একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করে সংযোগ কেটে দেন।





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা