শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহে ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহ অফিস :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: এম আজিজের বাসায় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
শনিবার ২০ মে দুপুরে ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সম্পদ দত্ত সৈকতের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ‘শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান কবিরের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা না থাকলেও মামলা করেছে কলেজ প্রশাসন। দ্রুত এ মামলা প্রত্যাহার না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত বুধবার রাতে নগরীর পুরোহিত পাড়ায় ডা: এম আজিজের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানায় ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করে ।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত