শনিবার ● ২৭ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৩,আহত ১৪
ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে নিহত ৩,আহত ১৪
ময়মনসিংহ অফিস :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৬মি.) ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন।
২৭ মে শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রায়মনি চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশু মুক্তাগাছার তন্ময় ঘোষ(৫)এর পরিচয় জানা গেলেও বাকীদের পরিচয় জানা যায়নি।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চেলের ঘাট এলাকায় একটি বাসকে পাশ কাটানোর সময় মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশু ও এক নারীর মৃত্যু হয়।
পরে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ