রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে অসুস্থ শিক্ষককে শিক্ষার্থীদের লাখ টাকা অনুদান
বিশ্বনাথে অসুস্থ শিক্ষককে শিক্ষার্থীদের লাখ টাকা অনুদান

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি :: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, শিক্ষকের প্রতি ভালবাসা দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ১৬ প্রবাসী সাবেক শিক্ষার্থীরা ৷ তিনি বলেন, এরকম মহতি কাজ করতে অন্যদেরকে অনুপ্রেরনা যোগাবে ৷শনিবার বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক অসুস্থ লিয়াতক আলীর চিকিত্সার জন্য এক লাখ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যৰ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, মোঃ আবুল কাশেম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, এম.এ. রব, জয়নাল আবেদীন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী জাহান, জাপা নেতা নাজমুল ইসলাম চৌধুরী, আলাউদ্দিন, গোলাম জবদানী, শরিফউদ্দিন, হাসান আহমদ, সুহেল মিয়া, কামরুজ্জামান, মতছির আলী জনি, সাংসদের একান্ত সহকারী সায়েম শিকদার প্রমুখ৷
প্রসঙ্গত, বৃটেন থেকে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এর ১৯৯৯ ব্যাচের ১৬ জন ছাত্র যথাক্রমে কামরুল ইসলাম (জগদিশপুর), আব্দুশ শহীদ (জানাইয়া), রুমেল আহমদ (সিরাজপুর), আশরাফউদ্দিন (কারিকোনা), কামালউদ্দিন (জানাইয়া), আব্দুস সালাম (শাহজিরগাঁও), এমরানুল হক (বিশ্বনাথ), আলী আহমদ (মিরেরচর), ওয়াহিদুর রহমান (কারিকোনা), সুমন মিয়া (সরুয়ালা) জামিল হোসেন (লালাবাজার), আব্দুল আলী (ভোগশাইল), কায়কোবাদ চৌধুরী (সিলেট), আব্দুল আলীম (মিরেরচর), সুহেল মিয়া (কারিকোনা), নাজিম খান (শ্রীধরপুর) নিজেদের পক্ষ থেকে তাদের প্রাক্তন শিক্ষক প্যারালাইসডে আক্রান্ত লিয়াকত আলীর সুচিকিত্সার জন্য এ অর্থ প্রদান করল ৷ এদিকে অনুদান দাতাদেরকে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে ৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন