রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » রামকৃষ্ণপুরের ইউপি চেয়ারম্যান দুর্নীতিতে হিরো
রামকৃষ্ণপুরের ইউপি চেয়ারম্যান দুর্নীতিতে হিরো
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫২মি.) বাবা-মা শখ করে নাম রেখেছিল হিরো। যেন বড় হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে সত্যি কারের হিরোতে পরিণত হয়। কিন্তু বড় হয়ে দুর্নীতিতে আর মানুষের সাথে নোংরা আচরন করে হিরোতে পরিণত হয়েছে সে। এ ব্যক্তিটি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো। তার নোংরা আচরনে এলাকার মানুষের মধ্যে যেন ছিছি রব ওঠেছে। চেয়ারম্যান নির্বাচিত হবার এলজিএসপির বরাদ্ধের ল্যাপটপ নিজ বাড়ীতে ব্যবহার করছেন। আর এ কারণে তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন জনগন। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদকে আত্মীয়করণের বেড়াজালে আটকে ফেলেছেন।
সরেজমিনে জানা যায়, এলজিএসপির দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের জন্য দুটি ল্যাপটপ ও সরঞ্জামা ক্রয়ের জন্য লক্ষাধিক টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু তিনি নাম মাত্র দুটি ল্যাপটন কিনেন। এর মধ্যে একটি তিনি নিজবাড়ীতে নিয়ে যান ব্যবহারের জন্য। অন্যটি তথ্যসেবার আরেকজন দিয়ে দেন। ফলে তথ্য সেবা কেন্দ্রটি সেবা শুন্য হয়ে পড়ে। তিনি ইউনিয়ন পরিষদ সংলগ্ন উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। এ জন্য স্কুলের নাম দুভাবে ব্যবহার করে এলজিএসপি থেকে ৩লাখ ২০ হাজার টাকা বরাদ্ধ নেন। কিন্তু নাম মাত্র কাজ করে সব টাকা আত্মসাত করেন। শুধু তাই নয়, দুপুর আড়াইটায় ইউনিয়ন পরিষদে গেলে তার ছোট ভাই স্কুল শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে ইউনিয়ন পরিষদে বসে থাকতে দেখা যায়। তথ্য কেন্দ্রের পরিচালককে কেন্দ্রে আসতে দেরী হওয়ায় উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে অশ্লীল ভাষায় বলেন তোর বাপ মারা গেলেও বাইরে থাকতে পারবি না, আগে আমার কথা শুনবি।
ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বরত সিমু খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দুটি ইউনিয়ন পরিষদ থেকে দুটি ল্যাপটপ দেয়া হয়েছে। এর মধ্যে একটি চেয়ারম্যান নিজবাড়ীতে নিয়ে গেছে। অন্যটি তথ্য সেবা কেন্দ্রের পরিচালকের কাছে রয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরোর সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,আমি (হিরো চেয়াম্যান) কোন সাক্ষাতকার দিব না। আপনারা যা পারেন লেখেন।





বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি