শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে মোটরসাকেল চালক হত্যাকান্ড : পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে মোটরসাকেল চালক হত্যাকান্ড : পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুতে মোটরসাকেল চালক হত্যাকান্ড : পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ

---ষ্টাফ রিপোর্টার :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৪৭মি.) রাঙামাটিতে স্থানীয় একজন মোটরসাকেল চালক এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পর পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে ।
জানা গেছে নুরুল ইসলাম নয়ন নামে এক মোটরসাকেল চালক এর লাশ ১ জুন বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। লাশ নিয়ে ২ জুন শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে ঘটনার সূত্রপাত হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমেনুল ইসলাম গনমাধ্যকে জানান, মিছিল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে লংগদু উপজেলার তিনটিলায় ১০-১২টি এবং পার্শ্ববর্তী মানিকজুরছড়ায় তিন-চারটি পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
যেসব বাড়িতে আগুন দেয়া হয় তাদের মধ্যে তিনটিলা ইউনিয়নের চেয়ারম্যান কলিন মিত্র চাকমার বাড়ি ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র স্থানীয় অফিসও রয়েছে।
এব্যাপারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ২ জুন শুক্রবার এক বিবৃতিতে ঘটনাকে ‘সংঘবদ্ধ সাম্প্রদায়িক হামলা’ বলে আখ্যায়িত করে তার নিন্দা জানিয়েছে।---
সংগঠনটির দাবি লংগদু উপজেলার তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজুরছড়ায় ”জুম্মদের প্রায় ২৫০টি ঘরবাড়ি ও দোকানপাট সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে”।
পিসিজেএসএস এঘটনায় স্থানীয় ‘সেটলার’ বাঙালিদের দায়ী করে বলেন, বাঙ্গালীরা সেনা বাহিনী ও পুলিশের ছত্রছায়ায় পাহাড়িদের গ্রামে আক্রমণ চালিয়েছে।
পিসিজেএসএস বলছে, লাশ নিয়ে ‘জঙ্গি মিছিল বের করার খবর জানাজানি হলে স্থানীয় নেতৃবৃন্দ লংগদু থানা এবং সেনা জোনের কর্মকর্তাদের কাছে তাদের আশঙ্কার কথা তুলে ধরেন। তবে মিছিল শান্তিপূর্ণ হবে বলে তাদের আশ্বস্ত করা হয় বলে পিসিজেএসএসের বিবৃতিতে বলা হয়।
এই মিছিলে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী,সমঅধীকার আন্দোলনসহ অন্যান্য সংগঠনের কর্মীরা অংশ নেয় বলে অভিযোগ করে পিসিজেএসএস সেনা-পুলিশসহ ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে পার্বত্য চুক্তি পক্ষের এই সংগঠনটি।
জানা গেছে লংগদু উপজেলার তিনটিলা ও মানিকজুরছড়ায় ঘরবাড়ি এবং দোকানপাট সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়াতে প্রাণ ভয়ে অন্যত্র পালিয়ে গেছে স্থানীয় পাহাড়িরা।
---
এদিকে অবিলম্বে নয়ন হত্যার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে পিবিসিপি ও সমঅধিকার আন্দোলনের নেতৃবৃন্দ।
গণমাধ্যেমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠন ২টি জানায় গত ১ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় দিঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে উদ্ধারকৃত মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন এর রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কামাল।
সংগঠনটির দাবি, নিহতের পরিবার ও স্থানীয় জনগণের ভাষ্য মতে তাকে দুইজন উপজাতি যাত্রী ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। মহালছড়ির সাদিকুলকে যে ভাবে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে ঠিক একই ভাবে লংগদু উপজেলার নুরুল ইসলাম নয়ন কেও হত্যা করা হয়েছে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার
ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন
রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)