রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মুক্তিযোদ্ধাকে মারধর
গাজীপুরে মুক্তিযোদ্ধাকে মারধর
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নুরুল ইসলাম (৭১) নামের এক মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে।
৩ জুন শনিবার বিকেলে সাড়ে ৫টার দিকে শ্রীপুরের মাধখোলা মোড় সংলগ্ন যায়গায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে পরে ছেড়ে দেয়া হয়।
মুক্তিযোদ্ধার ছেলে ইমরান সরকার জানান, শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকার রফিকুল ইসলামের কাছ থেকে ২০১১ সালে দলিল করে কিছু জমি কিনে ঘরবাড়ি ও গাছপালা রোপন করে বসবাস করছেন।
স্থানীয় বাসিন্দা মোক্তার হোসেন ও জামাল গং দীর্ঘাদন ধরে ওই জমির পাশের আমাদের দখলীয় কিছু (খাস) জমি জোর করে দখল ও বিক্রি করার চেষ্টা করছে। আমরা তাতে বাধা দিলে তারা আমাদের খুন-জখমের হুমকি দিচ্ছিল।
৩ জুন শনিবার বিকাল সাড়ে পাচটার দিকে মাধখোলা মোড় থেকে বাসায় ফেরার পথে মোক্তার হোসেন (৪৮) তার সঙ্গীদের নিয়ে আমার বাবার উপর লাঠি দিয়ে হামলা চালায়।
এসময় বাবার বন্ধু দেলেয়ার হোসেন বাবাকে তার গাড়িতে তুলে নেয়ার সময় গাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করে।
পরে বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে।
তবে মোক্তার হোসেন জমি নিয়ে বিরোধের কথা অস্বীকার করে বরেন, তার সঙ্গে নয়, রফিকুলদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে। তবে কয়েকটি বৈদ্যুতিক মিটার সংযোগের চুক্তি নিয়েও তা স্থাপন না করার কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার তাকে আমি গলাধাক্কা দেই, কোনো হামলা করিনি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাতে জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় গণ্যমান্যদের বিষয়টি মিমাংসার প্রতিশ্রুতিতে মোক্তার হোসেনকে ছেড়ে দেয়া হয়েছে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ