শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » গোয়ালঘরে শেয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ময়মনসিংহ » গোয়ালঘরে শেয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোয়ালঘরে শেয়ালে কামড়ানো সেই বৃদ্ধা মায়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

---ময়মনসিংহ অফিস :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৬মি.) ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গোয়ালঘরে শেয়ালে কামড়ানো বৃদ্ধা মা মরিয়ম নেছার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহনের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
ময়মনসিংহ জেলা প্রশাসক কৃষিবিদ মো. খলিলুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে গতকাল শনিবার হাসপাতালে বৃদ্ধা মায়ের খোঁজ-খবর নিয়েছেন।
জানা যায়, ময়মনসিংহে ফুলবাড়ীয়ার উপজেলা পুরিজানা ইউনিয়নের পাটলি গ্রামের মারফত আলী বাড়ির কাছে আহত মরিয়মের ঠিকানা। বয়সের ভারে নুত হয়ে পড়লেও বয়স্ক ভাতা, রিলিফ, বিধবা ভাতা, সমাজ সেবা অফিস কর্তৃক কোনো ধরনের সুযোগ-সুবিধা পাননি এই বৃদ্ধা। সম্পতি ছেলেদের অবহেলার শিকার হয়ে গোয়ালঘরে শিয়ালের কামড়ে আহত হয়েও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিএইচটি মিডিয়াসহ সংবাদমাধ্যম প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজর আসে।

খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৮নং কেবিনে মেডিসিন ইউনিট-৩ ডাক্তার আকাশের তত্ত্বাবধানে নার্স সেফালী রায় বৃদ্ধা মাকে সেবা ও পরিচর্যা করছেন। এখানে এখন প্রতিদিন তাকে দেখার জন্য হাসপাতালে মানুষের ভিড় জমে।

জানা গেছে, বৃদ্ধা মা মরিয়মের রয়েছে চার ছেলে ও দুই মেয়ে। ছেলেরা জমি মাপা, কৃষি ও শ্রমিক পেশায় নিয়োজিত। এরই মধ্যে মায়ের প্রতি অবহেলার অভিযোগে তার বড় ছেলেকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)