রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ধর্ষিত শিশুকে বিচারের আশ্বাসে আবার ধর্ষণ
ধর্ষিত শিশুকে বিচারের আশ্বাসে আবার ধর্ষণ
সিলেট প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.) সিলেটে ধর্ষিত এক শিশুকে বিচার পাইয়ে দেয়ার আশ্বাসে আটকে রেখে আবারো ধর্ষণের দায়ে গ্রেফতারকৃত লন্ডন প্রবাসী সারোয়ারের একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
৪ জুন রবিবার সকালে ৫ দিনের রিমান্ড আবেদন জানালে সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ইসরাত জাহান এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল জানান, শিশু ধর্ষণের ঘটনায় বিয়ানীবাজার থানায় দায়ের করা মামলায় আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে ৩০মে আবেদন জানানো হয়। আদালত আজ শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কানাইঘাটের এক ধর্ষিত শিশুকে বিচারের নামে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গত ২০ মে বিয়ানীবাজারের দেউলগ্রাম থেকে প্রবাসী সারোয়ারকে আটক করে র্যাব। পরদিন রাতে বিয়ানীবাজার থানায় মামলা করে শিশুটির বাবা।
গত ২২ মে আসামি সারোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। আদালত শিশুটির জবানবন্দী রেকর্ড করে। ওইদিনই আসামি সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন কর বিয়ানীবাজার থানা পুলিশ। তবে অজ্ঞাত কারণে ওই রিমান্ড আবেদনটি ৩০মে আদালতে পৌঁছায়।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা