সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
সিলেট প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তারাবিহ নামাজের পর মসজিদে বাল্ব লাগানোকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটে । সংঘর্ষে ১ জন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে তারাবির নামাজের পর মসজিদের বাল্ব লাগানোকে কেন্দ্র করে রেজা অনুসারীদের সাথে এবং নোমান অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক মাসুক আহমদের ছোট ভাই মুহিদুর রহমান মিন্টু (৫০) গুরুতর আহত অবস্থায় সিলেট নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
মুহিদুর রহমান মিন্টুকে হত্যার বিষয়ে তার চাচাতো ভাই জুনেদ আহমদ বলেন, পারভেজ, কামাল, শাবুলসহ বেশ কয়েক জন সন্ত্রাসী লোহার পাইপ দিয়ে পিটিয়ে আমার চাচাতো ভাইকে ঘটনাস্থলে খুন করে পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সংঘর্ষে মুহিদুর রহমান মিন্টু নামে একজন নিহত হয়েছেন তবে কোন পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছেন।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয় নি বলেও তিনি জানান।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা