শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জঙ্গি অভিযানের গুমর ফাঁস
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জঙ্গি অভিযানের গুমর ফাঁস
মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জঙ্গি অভিযানের গুমর ফাঁস

---সিরাজী এম আর মোস্তাক::সম্প্রতি নরসিংদী জেলায় একটি মেসবাড়িতে জঙ্গি অভিযানে সব গুমর ফাঁস হয়। এলাকাজুড়ে পরিচিত উচ্চশিক্ষিত কয়েক ছাত্র টিউশনি বা কোচিংয়ের জন্য বাড়িটি ভাড়া নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানেই পাঁচজন নিরীহ ছাত্রকে জঙ্গি হিসেবে দীর্ঘ ২২ ঘন্টা ঘিরে রাখা হয়। একজন ঢাকা ভার্সিটির, ৩জন নরসিংদী সরকারী কলেজের মাষ্টার্সের ছাত্র এবং আরেকজন সেখানে প্রাইভেট পড়তে আসা দশম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। তাদের ঘিরে রাখার খবরে হাজার হাজার নারী-পুরুষ জড়ো হয়। বাইরে কান্নার রোল পড়ে যায়। ১৪৪ ধারা জারি হয়। মিডিয়াকে সংবাদ সংগ্রহে বাধা দেয়া হয়। অবরূদ্ধরা বিভিন্নভাবে নিজেদের নির্দোষের প্রমাণ দেখায়। মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। সে সুত্র ধরে ৭১টিভিতে বিশেষ রিপোর্ট প্রচার হয়। এতে দেশজুড়ে চরম উৎকন্ঠা ছড়ায়। সবাই অপেক্ষা করতে থাকে, শীঘ্রই নিরীহ পাঁচ ছাত্র প্রাণ হারাবে নিছক জঙ্গি তকমায়। এতে প্রশাসন তাদের বের করে এনে আত্মসমর্পন করেছে বলে জানায়। রাতেই তিনজনকে ছেড়ে দেয় এবং দুজনকে মামলায় জড়ায়। জনমনে একটু স্বস্তি হয়। সবাই ৭১টিভিকে ধন্যবাদ জানায়। রিপোর্টটি প্রচার না হলে অন্যান্য অভিযানের মতো নিরীহ পাঁচ ছাত্রেরও নির্মম পরিণাম হতো বলে সবাই ধরে নেয়।
বিষয়টি জনমনে নাড়া দেয়। কিছু উৎসুক গবেষক নাটকীয় জঙ্গি অভিযানের রহস্য উদঘাটনে গবেষণা চালায়। তারা গুলশান হলি আর্টিজান হামলাতেও নরসিংদীর অভিযানের মিল খুঁজে পায় এবং সাজানো নাটক বলে অভিমত দেয়। সেদিনও মাত্র ছয়-সাত জঙ্গি কর্তৃক দুই পুলিশ কর্মকর্তা হত্যাসহ চল্লিশজন পুলিশ আহত হয়। জঙ্গিরা কিছু বন্দীকে অবিশ্বাস্যভাবে ছেড়েও দেয়। তারপর হোটেলে অবস্থানরত বাইশজন নিরীহ ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করে এবং হোটেলের রক্তাক্ত মেঝেতে সারারাত নিরবে কাটিয়ে দেয়। পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্ট শুরু হলে, প্রতিরোধ করে এবং নিহত হয়। এ অবাস্তব ঘটনা, পাগলের কাছেও অস্পষ্ট নয়। অথচ দেশের গৃহপালিত বিরোধীদল ও সকল রাজনৈতিক দল কথিত জঙ্গিদের বিরূদ্ধে অভিযানে সোচ্চার হয়। তখন থেকেই দেশে নাটকীয় জঙ্গি অভিযান শুরু হয়। জঙ্গি অভিযানে বাড়ি-বাড়ি ঘেরাও হয় এবং বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হয়।
এখন দেশের কেউ নিরাপদ নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও নয়। বিনা নোটিশে তাঁর গুলশান কার্যালয়েও অভিযান চালানো হয়। এভাবে কখন কার বাড়িতে জঙ্গি অভিযান চলে, তা স্পষ্ট নয়। কার কপালে জঙ্গি তকমা জোটে, তাও কেউ অবগত নয়। নরসিংদীর ঘটনা থেকে এটাই প্রতীয়মান হয়। সিলেটের জঙ্গি অভিযানও হুবহু মিলে যায়। সেখানে চার-পাঁচ মাইল জুড়ে ১৪৪ ধারা জারি ও সংবাদকর্মীদের প্রতি বাধা সত্ত্বেও কিভাবে পুলিশ কর্মকর্তা নিহত ও র‌্যাবের গোয়েন্দা প্রধান আহত হয়, তা কারো বোধগম্য নয়। তারপর আহত সেনা কর্মকর্তাকে ঘটা করে সিঙ্গাপুরে নেয়া, মুমূর্ষু সত্ত্বেও দেশে ফিরে আনা এবং দুইদিনের মধ্যে দাফন করা; সবই রহস্যজনক মনে হয়। দেশে প্রকৃত বিরোধীদল নেই, বিধায় সিঙ্গাপুরের মতো সভ্য দেশ একজন মুমূর্ষু রোগীকে ছাড়পত্র দিয়ে সহজে পার পেয়ে যায়। আর আমাদের দক্ষ সেনাবাহিনীও এ সিঙ্গাপুরী বাঁশ মেনে নেয়।
নরসিংদীর ঘটনায় প্রতীয়মান হয়, জঙ্গি অভিযানে নিরীহ নাগরিকগণ হত্যার শিকার হয়। জনমনে চরম ও বাধ্যগত আনুগত্য সৃষ্টি হয়। এ অভিযান চলছে, দেশের প্রতিটি নির্বাচনী এলাকায়। এ খবর কমই মিডিয়ায় প্রকাশ পায়। কিছুদিন আগে ঢাকার ধানমন্ডিতে সরকারী অবসর ভবনে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যৌথ অভিযান চলে, অথচ মিডিয়ার কেউ তা অবগত নয়। তেমনি পত্রিকাতে প্রায়ই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যার খবর দেখা যায়। তাতে পুলিশের কাছে আটক ব্যক্তিরাই শুধু নিহত হয়। যেমন, দশদিনের রিমান্ডে থাকা জঙ্গি ফাহিম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে হাতকড়া অবস্থায়। নরসিংদীর ঘটনার পর উৎসুক গবেষকদের মাধ্যমে জঙ্গি অভিযানের আরো গুমর বের হয়। অতএব, জঙ্গি অভিযানের নামে বিচাবহির্ভূত হত্যাকান্ড আর নয়।
শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা।





ঢাকা বিভাগ এর আরও খবর

দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা

আর্কাইভ