বৃহস্পতিবার ● ২২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবশেষে দুই বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ
অবশেষে দুই বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৮আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৬মি.) ৩২ ঘন্টা পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ। ২১ জুন বুধবার সন্ধ্যার পর ৬ টা থেকে ৭টা পর্যন্ত ৬০নং মেইল পিলার ৮৮নং সাব পিলারের কাছে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর মৃতদেহ দু’টি ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বিজিবির সিও লে. কর্নেল জিল্লুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আর এফ মিন্স।
অন্যান্যের মধ্যে পতাকা বৈঠকের উপস্থিত ছিলেন বিজিবির ৫৮ ব্যাটালিয়নের ২ আইসি মেজর জসিম উদ্দিন, মহেশপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন, ভারতীয় হাসখালি থানার ইন্সপেক্টর অনিন্দ বসু। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি সোহেল ও হারুন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়।
পরে বুধবার ২য় দফায় আরো একটি পতাকা বৈঠকের পর ভারতের হাসখালী থানার পুলিশ মৃতদেহ দুটি ফেরত দিয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সোহেল তরফদার (২০) ও হারুন (২২) নিহত হয়। নিহত সোহেল তরফদার মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে ও হারুন শ্যামকুড় গ্রামের কওছার আলীর ছেলে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন