শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে জেএমবির ২ সদস্য গ্রেফতার
গাজীপুরে জেএমবির ২ সদস্য গ্রেফতার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) জেএমবির আইইডি তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহকারি দুই জঙ্গী সদস্যকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১ ।
২২ জুন বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মেহেদী হাসান বাবুল (৩৬) এবং আনোয়ার হোসেন (২৮)।
র্যাব জানায়, গত ৭ মে র্যাব-১ এর অভিযানে জেএমবির আইইডি (ওঊউ) তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গী সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমান বিস্ফোরক ও আইইডি (ওঊউ) তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। ওই জঙ্গী সদস্যদের জিজ্ঞাসাবাদে মোঃ মেহেদী হাসান বাবুল ও আনোয়ার হোসেনের সম্পৃক্ততা প্রকাশ পায় । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় র্যাব-১ একটি বিশেষ অভিযান পরিচালনা ওই দুই জঙ্গীকে গ্রেফতার করে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)