শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা

---

ষ্টাফ রিপোর্টার:: রাঙামাটিতে ১৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ ‘কর্ণফুলী’তে ২০১৫-১৬ অর্থ বছরে ২য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি৷
সভায় মূল আলোচ্য বিষয়গুলো হলো গত ০৯ জুলাই ২০১৫  তারিখে অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অক্টোবর’২০১৫পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা৷

শুরুতেই পরিচালনা বোর্ড সভায় সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি সূচনা বক্তব্য রাখেন৷ তিনি বোর্ড সভায় সম্মানিত সদস্য রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তিনি জানান যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ‘উদ্ভাবনী’র একটি বিষয় রয়েছে৷ বোর্ড সভায় সংশ্লিষ্ট সকলকেই তিনি যে কোনো উদ্ভাবনী বিষয়ের অবদান রাখার জন্য আহবান জানান৷ তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক কার্যক্রম মে ২০১৬ মাসের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন৷ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ ২০১৫-১৬ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হবে বলে সভাকে অবহিত করেন৷

এ সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সামসুজ্জামান, বোর্ডের ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কানত্মি ঘোষ ছাড়াও বোর্ডের সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, সদস্য-প্রশাসন মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-পরিকল্পনা আশীষ কুমার বড়ুয়াসহ রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ, সিনিয়র পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

আপলোড :১৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ :সময় : সন্ধ্যা ৬.০২ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)