শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মাতামুহুরী’র করাল থাবায় পাল্টে গেছে আলীকদমের চিত্র !
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » মাতামুহুরী’র করাল থাবায় পাল্টে গেছে আলীকদমের চিত্র !
সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাতামুহুরী’র করাল থাবায় পাল্টে গেছে আলীকদমের চিত্র !

---


হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: কথায় আছে শান্ত শীতল মাতামাতুরী নদী ৷ কিন্তু তাও মৌসুম ভেদে ৷ প্রতি বছর বর্ষায় পাল্টে যায় শান্ত শীতল এই মাতামুহুরীর স্বভাব ৷ বুকে ক্ষিপ্রতা ধারণ করে রাক্ষুসে রুপ নেয় এই নদী ৷ আবার যখন সুদিন আসে তখন শান্ত এই মাতামুহুরী নদী হয়ে উঠে অশান্ত ৷ চিরাচরিত তার এই স্বভাব বজায় রাখতে গিয়ে পাল্টে দিয়েছে আলীকদমের মানচিত্র ৷ মাতামুহুরী নদী ভাঙনের কবলে পড়েছে উপজেলার হাজারের অধিক পরিবার ৷ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে সিড়ি ঘাট, ফসলি জমি ও রাস্তাঘাটসহ বহু স্থাপনা ৷ এমন আরো অনেক স্থাপনা রয়েছে যা নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে ৷
অন্যদিকে প্রতি বছর আলীকদম উপজেলার শতাধিক গ্রাম পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় ৷ বন্যা পরবর্তী সরকারী ও বেসরকারী সংস্থাগুলো এগিয়ে আসে ত্রান সামগ্রী নিয়ে ৷ কিন্তু এবিষয় নিয়ে জনমনে প্রশ্ন জাগছে যে, এই পরিস্থিতি থেকে উত্তোরণের স্থায়ী কোন সমাধান কর্তৃপক্ষ নিবে কিনা ? বিষয়গুলো ক্ষতিয়ে দেখতে গিয়ে স্থানীয় সচেতন মহল এর কারণ হিসেবে চিহ্নিত করলেন প্রকৃতির প্রতি উদাসিনতাকে ৷ তারা বলেন প্রতি বছর যে হারে অপরিকল্পিত জুম চাষ ও বৃক্ষ নিধন হচ্ছে, তাতে পাহাড়ের মাটি ক্ষয়ে ক্ষয়ে এসে নদী ভরাট হয়ে যাচ্ছে ৷ আর এই নদী ভরাটের কারণেই এসব পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ৷ একটি গবেশনায় দেখা যায় বাংলাদেশের দক্ষিনাঞ্চলিয় এসব পাহাড় গুলো প্রতিবছর গড়ে ১৬ ইঞ্চি পর্যন্ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে ৷ সেই অনুপাতে পাহাড়ি নদ-নদীগুলো দিন দিন ভরাট হয়ে আসছে ৷
জানা যায়, ১৯৯৩ সালে নদী ভাঙন রোধ ও লামা-আলীকদমকে বন্যামুক্ত করার জন্য তত্‍কালিন প্রধানমন্ত্রীর নিকট ডজন খানেক আবেদন করেন ৷ প্রধান মন্ত্রীর স্পেশাল এ্যাফেয়াস বিভাগ থেকে সচিব পানি উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রনালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শ প্রদান করে ৷ পানি উন্নয়ন বোর্ড ওই সময় একটি প্রকল্প গ্রহণ করে প্রাক্কলন তৈরি করেছিলো ৷ প্রায় দেড় যুগেরও বেশী সময় অতিবাহীত হওয়ার পর গত সপ্তাহে লামা-আলীকদমের বুক চিরে বয়ে যাওয়া মাহামুহুরীর ভাঙন স্বচোখে দেখে গেলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ৷ এ সময় তিনি নদীর কুল ভাঙন রোধে অতিদ্রম্নত প্রকল্প গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন ৷ তবে আশার আলো জাগাতে পারেনি নদীকুলের সাধারন জনগনের বুকে ৷ প্রস্তাবিত এ প্রকল্পটি হবে আলীকদম সেনানিবাস এলাকা সংলগ্ন মাত্র কয়েকশ মিটার ৷
আলীকদম উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সমর বডুয়া এই প্রতিনিধিকে বলেন, প্রতি বছর আলীকদম উপজেলার শতাধিক গ্রাম পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় ৷ পাহাড়ের ঝিরি বেয়ে আসা পানি মাতামুহুরী নদীতে মিশে প্রবল স্রোতে লন্ডভন্ড করে দেয় রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, শ্বসান ও হতদরিদ্র পরিবার গুলোর সাজানো সংসার৷ গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়েছে শ’খানেক গ্রামের অসংখ্য বাড়ি, ফসলি জমি, মত্‍স খামার,উপজাতি শ্বসান ও গুরুত্বপূর্ণ সড়ক ৷ আজ ভাঙন কবলিত পরিবার গুলো বসবাস করছে অন্যের বাড়িতে আশ্রীতা হয়ে৷ স্ব স্ব ভূমির মালিক আজ ভূমিহীন প্রজা মাত্র ৷
আপলোড : ১৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.২৭ মিঃ





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)