শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা : রাঙামাটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা : রাঙামাটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা : রাঙামাটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

---ষ্টাফ রিপোর্টার :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৪৪মি.) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমতল থেকে পার্বত্য চট্টগ্রামে অপরিকল্পিতভাবে মানুষ আনা হয়েছে। তাদের সাময়িকভাবে গুচ্ছগ্রামে রাখা হয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে তারা রুটিরুজির জন্য অবৈধভাবে বন উজাড় করে পাহাড় কেটে বিভিন্ন জায়গায় বাড়িঘর নির্মাণ করেছে।

মন্ত্রী বলেন, ‘বাঙালিদের এখানে আনার ফলে একদিকে এই এলাকার প্রাকৃতিক পরিবেশ ক্ষতি করা হয়েছে, অন্যদিকে পাহাড়ি-বাঙালির মধ্যে বিভেদের সূচনা করা হয়েছে।

২৬ জুন সোমবার বেলা তিনটার দিকে ওবায়দুল কাদের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার অংশে ভাঙন ও পাহাড়ধসের এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা। এটি একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। চাপিয়ে দেয়া যে কোন উন্নয়নই আদিবাসীদের চিরাচরিত জীবনধারাকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে নিঃসন্দেহে বলা যায়। সরকার ইচ্ছাকৃতভাবে ভূমি সমস্যাকে জিঁইয়ে রেখে দিনের পর দিন এই সমস্যাকে আরো জটিল করে তুলছে।

এসময় রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান ও জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ মন্ত্রীর সাথে ছিলেন।

পার্বত্য চট্টগ্রামে এখনো পুরোদমে প্রতিনিয়ত বহিরাগত বাঙালি অনুপ্রবেশ চলছে। গোপনে বহিরাগত বাঙালিরা পুনর্বাসিত হচ্ছে। আদিবাসী জুম্মদের নিমূর্লীকরণের মাধ্যমে জুম্ম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে।
সরকার চোখে রঙিন চশমা এঁটে উন্নয়নের জিগির তুলে আদিবাসীদের সম্মতি ব্যতিরেকে তথাকথিত পর্যটনের নামে একের পর এক ভূমি অধিগ্রহণ করে চলেছে।
সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ,র‌্যাব ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ পর্যটন কেন্দ্র স্থাপনের নামে ভূমি অধিগ্রহণ অন্যদিকে বহিরাগত বাঙালিরা গুচ্ছগ্রামে ছেড়ে আদিবাসীদের ভূমি বেদখল করে বিভিন্ন এলাকায় নতুন বসতি গড়ে তুলছে। এভাবে ভূমি আগ্রাসন আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনধারাকে বিপর্যস্ত করে তুলেছে। এ সকল বহিরাগত ভূমি দস্যুদের দৌরাত্ম্যে আদিবাসীরা প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, হত্যা, হামলা, মিথ্যা মামলা, নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।





আর্কাইভ