শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » ঈদে আত্রাইয়ের পতিসর কাছারী বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভির
প্রথম পাতা » নওগাঁ » ঈদে আত্রাইয়ের পতিসর কাছারী বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভির
বুধবার ● ২৮ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে আত্রাইয়ের পতিসর কাছারী বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভির

---নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (১৪ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.০০মি.) নওগাঁর আত্রাইয়ে বিশ্ব কবি রবিন্দ্রাথ ঠাকুরের কাছাড়ী বাড়িতে লক্ষ্য করা গেছে দর্শনার্থীদের উপচে পড়া ভির। আত্রাই উপজেলায় বিশেষ কোন দর্শনীয় স্থান না থাকায় বিনোদনের একমাত্র স্থান হিসাবে এই বিখ্যাত কাছাড়ি বাড়িকে স্ব-পরিবারে ভ্রমণ করার স্থান হিসেবে বেছে নিয়েছে আত্রাই উপজেলার লোকজনসহ আশপাশের এলাকার মানুষেরা। যান্ত্রিক জীবন থেকে একটু বিনোদন পাওয়ার জন্য সবাই কবি গুরুর এই কাছাড়ি বাড়িকে পছন্দ করে নিয়েছেন। নওগাঁ জেলার পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে কবি গুরুর এই কাছাড়ি বাড়ি অন্যতম।
রবি ঠাকুরের এই পতিসরের কাছাড়ি বাড়িটি এক অন্যন্য পর্যটন কেন্দ্র হিসেবে স্থান পেতে পারে আমাদের দেশের পর্যটন শিল্পের মধ্যে। এই কাছাড়ি বাড়িটি প্রায় একবিঘা জমির উপড় অবস্থিত কবির এই কাছারী বাড়ি। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এখানে বর্তমানে একটি দৃষ্টি নন্দন ডাকবাংলা, একটি কৃষি কলেজ ও কাছারী সংলগ্নে নির্মাণ করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ। এখানে ঘুরতে আসলে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পরিচিত মুখ গুলোর সাথে দীর্ঘ দিন পরে দেখা হয়ে যায় অনেকেরই। ফলে এই কাছারী বাড়ির ভিড় এক ধরণের মিলন মেলায় পরিণত হয়।
বর্তমানে এখানে টিকিটের ব্যবস্থাও রয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৫ টাকা, মাধ্যমিকের পর হতে সকল পর্যায়ে ১৫ টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০ টাকা এবং ইউরোপের নাগরিকদের জন্য ১০০ টাকা হিসেবে টিকিটের পরিমান নির্ধারণ করেছেন।
বিশিষ্ট রবীন্দ্র গবেষক আল মামুন বলেন, এবারের এই ঈদে তুলনামূলক ভাবে দর্শকদের উপস্থিতি ছিলো অনেক বেশি। এতে সরকার এখান থেকে অনেক টাকা রাজস্ব আয় করেছেন। তবে কবিগুরুর এই কাছারী বাড়িকে জাতীয় পর্যায়ে যদি আরো আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা যায় তাহলে এটি একটি আকর্ষনীয পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
নাটোর থেকে আসা দর্শক মো. শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি ঢাকায় চাকরি করি। পরিবারকে তেমন একটা সময় দিতে পারি না। তাই ঈদে কবিগুরুর পতিসরে স্ব-পরিবাওে এসেছি বেড়ানোর জন্য। এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো বলে হাজার হাজার দর্শনার্থী এখানে একটু বিনোদনের জন্য এসেছে স্ব-পরিবারে। তবে ভবিষ্যতে এখানে শিশুদের জন্য পার্কেও ব্যবস্থা করলে অনেক ভালো হবে।
বাগমারা উপজেলা থেকে আসা শাহানাজ পারভিন বলেন, ব্যস্ততার কারণে স্ব-পরিবারে কোথাও বেড়ানোর সময় হয় না। তাই এবার ঈদে স্ব-পরিবারে দিনব্যাপী ভ্রমণের জন্য কবিগুরুর কাছারী বাড়িতে এসেছি। আমার সন্তানদের শিক্ষনীয় অনেক বিষয়ে এখানে আছে যা থেকে তারা বিশ্বকবির অনেক কিছু সম্পর্কে জানতে পারবে।





আর্কাইভ