শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার বেতাগী ইউপি চেয়ারম্যান বদিউল অালম তালুকদার আর নেই
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার বেতাগী ইউপি চেয়ারম্যান বদিউল অালম তালুকদার আর নেই
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়ার বেতাগী ইউপি চেয়ারম্যান বদিউল অালম তালুকদার আর নেই

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৮মি.) চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ও সাবেক বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউল আলম তালুকদার (বদি চেয়ারম্যান) ২৭ জুন মঙ্গলববার দুপুর ১২টা ৪৫মিনিটে চট্রগ্রামের সেন্ট্রাল পয়েন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…….. রাজেউন)। বিভিন্ন রোগে তিনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর প্রথম জানাযার নামাজ চট্টগ্রাম শহরের প্যারেড ময়দানে আজ বিকাল ৫টায় ও আগামীকাল সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ী বেতাগী ইউনিয়নের মির্জাখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলীশাহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়ের মোহাম্মদ সেলিম, বেতাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর কুতুবুল আলম সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বদিউল আলম তালুকদার ছিলেন সময়ের সাহসী সন্তান। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগে তিনি দুঃসময়ে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগতি করতে ভূমিকা রেখেছেন। এই রাজনীতিবীদ মহান মুক্তিযুদ্ধে অসমান্য অবদান রাখেন। ৭৫ পরবর্তী রাঙ্গুনিয়ার আওয়ামীলীগ রাজনীতির দুঃসময়ে তাঁর অবদান রাঙ্গুনিয়া আওয়ামী পরিবার আজীবন স্মরন করবে। বেতাগীসহ রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন অঙ্গনে তার সক্রীয় কর্মকান্ড ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)