শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদী পৌর মেয়রের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকার মাছ লুটের মামলা
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদী পৌর মেয়রের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকার মাছ লুটের মামলা
শনিবার ● ১ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদী পৌর মেয়রের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকার মাছ লুটের মামলা

---ঈশ্বরদী প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ৪১ লাখ টাকা মূল্যের পুকুরের মাছ ও ঘরে রাখা মাছের খাদ্য লুটের অভিযোগে ৩০ জুন শুক্রবার রাতে ঈশ্বরদী থানায় এ মামলা রেকর্ড করা হয়। মামলার বাদী হয়েছেন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার মামলা রেকর্ডের সত্যতা স্বীকার করেছেন।
ঈশ্বরদী থানা পুলিশ ও পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের দেওয়া তথ্যসুত্রে জানা যায়, অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলায় গত ১৭ মে তারিখে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল গ্রেফতার হয়। এ সুযোগে ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে পুকুরের মাছ ও ঘরে রাখা মাছের খাদ্য লুট করা হয়। শহরের পাতিবিল এলাকার ৬ টি পুকুরের প্রায় ২৬ লাখ টাকার মাছ ও ঘরে রাখা ১৫ লাখ টাকা মূল্যের মাছের খাদ্য পর্যায়ক্রমে মেয়রের সন্ত্রাসী বাহিনী দিয়ে পরিকল্পিত ভাবে লুট করানো হয়। এ ঘটনার পর গত ১৬ জুন ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বাদী হয়ে ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুকে ১ নং আসামি করে ১৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন। এ মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের হোসেন বিশ্বাস ও পৌর যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সানোয়ার হোসেন লাবুকেও আসামি করা হয়েছে। ওসি আব্দুল হাই তালুকদার সিএইচটি মিডিয়াকে বলেন, গত ২৯ জুন মাছ ও খাদ্য লুটের বিষয়টির তদন্ত শেষ হয়। সুষ্ঠ তদন্তে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় ৩০ জুন রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার বাদী আলাউদ্দিন বিপ্লব অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে বলেন, একজন জন প্রতিনিধি হিসাবে জনগনের জানমাল ও সম্পদ রক্ষায় সহযোগিতা করা উচিত। কিন্তু মেয়র আবুল কালাম আজাদ মিন্টু সেটি না করে নিজে নেতৃত্ব দিয়ে মানুষের সম্পদ লুট করানোর বিষয়টি খুবই দুঃখ জনক।





আর্কাইভ