বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
গাজীপুরে অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.) গাজীপুরে হায়দার আলী নামে এক অটোরিকশাচালক হত্যার দায়ে দুইভাইসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
৫ জুলাই বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মামলার অপর একটি ধারায় প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, কালিয়াকৈরের জাথালিয়া এলাকার মৃত আমির হামজা ওরফে মো. ওমর আলীল ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন।
রায় ঘোষণার সময় আলমগীর হোসেন ও মেহেদী হাসান ওরফে বাবু আদালতে উপস্থিত ছিলেন। দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, লালমনিরহাটের বাসিন্দা হায়দার আলী গাজীপুরের কালিয়াকৈরে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকেলে তিনি অটোরিকশা নিয়ে হন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে হায়দার আলীর বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পিপি মো. হারিজ উদ্দিদন আহমেদ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন মোঃ লাবিব উদ্দিন সিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩