শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ফরহাদ মজহার কীভাবে গিয়েছেন খতিয়ে দেখা হচ্ছে : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » ফরহাদ মজহার কীভাবে গিয়েছেন খতিয়ে দেখা হচ্ছে : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
বুধবার ● ৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরহাদ মজহার কীভাবে গিয়েছেন খতিয়ে দেখা হচ্ছে : গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফরহাদ মজহারের স্ত্রীর সংবাদ অনুযায়ী আমাদের পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী তৎপর হয়ে ওঠেন। তার মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান জেনে তাকে শেষ অবস্থান থেকে উদ্ধার করা হয়।

মন্ত্রী বলেন, আমরা সবই খতিয়ে দেখেছি। কীভাবে গিয়েছেন, কী নিয়ে বের হয়েছেন, কয়টার সময় বের হয়েছেন। প্রতি ঘণ্টার খবর আমরা রেখেছিলাম।

৫ জুলাই বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তাকে কাস্টডিতে আনার উদ্দেশ্য ছিল তার জবানবন্দি নেওয়া। আমরা তার জবানবন্দি নিয়েছি। ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন। সে অনুযায়ী একটা মামলা হয়েছে। মামলার সম্পূর্ণ তদন্ত রিপোর্ট খুব শিগগিরই প্রকাশ করব।

এ সময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বয়লার আনার একটা নীতিমালা রয়েছে। বয়লার আনার আগে একটা ডিপার্টমেন্ট রয়েছে তারা ইন্সপেকশন করবে, বয়লারটি সঠিক কি না ? ক্ষমতা সম্পূর্ণ কি না এবং তার কোনো দুর্বলতা আছে কি না ? সার্টিফিকেট দিলে পরে বয়লার ইনস্টল হয়। এরপর ধারাবাহিক চেক করার নীতিমালা রয়েছে। প্রতি ইন্টার বেলে চেক করে এটার সক্ষমতা রয়েছে কি না সেটাও চেক করা হয়। এর নির্দিষ্ট মেয়াদও থাকে।

তিনি বলেন, যারা বয়লার বিশেষজ্ঞ, যাদের ওপর এই দায়িত্বটা রয়েছে তারা সঠিকভাবে ইন্সপেকশন করেছে কি না সবই তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমমন্ত্রী একটি তদন্ত কমিটি করেছেন। প্রয়োজনে আমরা অধিকতর তদন্ত করব। জানতে চাইব, যারা বয়লার বিশেষজ্ঞ ছিলেন, যাদের ওপর বয়লারের কর্তব্য ছিল এই বয়লারগুলো চেক করার তা তারা ঠিকমত করেছে কি না? এ গুলো সবই আমরা দেখব।

তিনি আরো বলেন, শ্রমঘন শিল্পাঞ্চলে বয়লার থাকবেই। কিন্তু বয়লারকে প্রপার কেয়ার যদি না হয় তাহলে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। সে জন্য যারা এ দায়িত্বে রয়েছেন তারা কেয়ারফুল হবেন বলে আমি মনে করি।

কারখানা মলিককে মামলার আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্তে যদি মলিক দোষী থাকে মালিককে অব্যশই আনা হবে।

এর আগে মন্ত্রী ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধন করেন।





আর্কাইভ