শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ফের পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকিতে ৫ হাজার পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে ফের পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকিতে ৫ হাজার পরিবার
বুধবার ● ৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে ফের পাহাড় ধসে মৃত্যুর ঝুঁকিতে ৫ হাজার পরিবার

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) রাঙ্গুনিয়ায় পাহাড় ধসের ঘটনায় ২২ জনের মৃত্যুর ঘটনার পরেও পাহাড়ে বসবাসকারীদের সরানো যাচ্ছে না। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গত দুই দিন ধরে ব্যাপক মাইকিং করে সচেতন করার চেষ্ঠা করা হলেও মৃত্যুর আতঙ্কের মাঝেও বসবাসকারী পরিবারগুলো নিরাপদে আশ্রয়ে যাচ্ছে না। সরকারিভাবে কোন আশ্রয়ন কেন্দ্র না খোলায় ঝুঁকিতে বসবাসকারীরা নিরাপদে আসতে পারছেন না বলে তারা জানায়। এভাবে এখনো পাহাড়ের পাদদেশে ফের মৃত্যু ঝুঁকিতে বাস করছে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ হাজার পরিবার। আগের চাইতেও এখন টানা বৃষ্টি হচ্ছে। তাই পুনরায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টিতে ইতিমধ্যেই উপজেলার গুমাই বিল, উত্তর রাঙ্গুনিয়া ডিসি সড়ক, পারুয়া ডিসি সড়ক, বোগাবিল সহ বিভিন্ন মাঠ-ঘাট পানিতে ভরে গেছে। ছোট-বড় পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ইতিমধ্যেই ভেঙ্গে পড়েছে আভ্যন্তরিণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। এভাবে টানা বৃষ্টিতে পাহাড় ধসে ফের ব্যাপক প্রাণহানীসহ আরো বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে অন্য কোথাও গিয়ে আশ্রয় গড়ে তোলার সামর্থ্য না থাকায় পাহাড়ের পাদদেশ থেকে সরছে না বলে বসবাসকারীরা জানিয়েছেন।সরেজমিনে দেখা যায়, উপজেলার পোমরা, বেতাগী, পৌরসভার বিভিন্ন পাহাড়ি অঞ্চল, চন্দ্রঘোনার বনগ্রাম, সরফভাটা, শিলক, পদুয়া, স্বনির্ভর রাঙ্গুনিয়া, পারুয়া, হোছনাবাদ সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় ৫ হাজার পরিবার। ঝুঁকিপূর্ণ হলেও দরিদ্র পরিবার হওয়ায় বাধ্য হয়ে সেখানে থাকছেন বলে জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকায় মাইকিং সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু এতেও পাহাড়ের পাদদেশ থেকে সরছেন না বসবাসকারী জনসাধারণ। উল্টো সম্প্রতি পাহাড় ধসের ঘটনায় ঘর ছাড়া অনেক পরিবার আশ্রয়ন কেন্দ্র সহ নিরাপদ স্থান থেকে ফের পাহাড়ের পাদদেশেই ফিরে গেছে।পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী আব্দুল কাদের সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘পাহাড়ের পাশ থেকে ইউপি সদস্য সহ বিভিন্ন সময় মাইকিং করে সরে যেতে বলছে। কিন্তু আমরা গরিব অসহায় পরিবার। পৈত্রিক ভিঠা না থাকায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে। দিনের ভরণ পোষণ দিনেই জোগাড় করি। এই স্থান থেকে সরে অন্য কোথাও গিয়ে ঘর বেঁধে থাকবো সেই সামর্থ্য আমাদের নেই।’চন্দ্রঘোনা বনগ্রাম কলাবাইজ্জা ঘোনা এলাকার বাসিন্দা নাছিমা আক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘দীর্ঘ দিন যাবৎ আমরা পাহাড়ে ঘর বেঁধে বসবাস করছি। এখানেই আমাদের সবকিছু। কোথাও যাওয়ার জায়গা নেই।’ পাহাড় ধসে মৃত্যুর ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যু আসলে সব জায়গাতেই আসবে। সরকার যদি আমাদের অন্য কোথাও বসবাসের জায়গা করে দেন তবে আমরা যেতে পারবো। মাইকিং করে সচেতন করলেও আমরা কোথায় থাকবো কিভাবে থাকবো, কি খাব সেই ধরণের কোন কিছু তো বলছে না।’
রাজানগরের বোগাবিল এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করা স্থানীয় দিন মজুর আব্দুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘দিন মজুরের কাজ করি আমরা। এখানে পাহাড়ের পাদদেশে কোন মতে ঘর বেঁধে থাকি। ঝুঁকিপূর্ণ হলেও কি করবো, যাব কোথায় ? নতুন জায়গা কিনে কিংবা ঘর ভাড়া করে থাকার সামর্থ আমাদের নেই। সরকার যদি আমাদের নিরাপদ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করে মনে হয় তবেই আমাদের জীবন রক্ষা হবে।’ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘ আমি নিজে পাহাড়ি অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছি। তাদের সরিয়ে নিতে কাজ করছি। মাইকিং করছি। ইউপি সদস্যদের মাধ্যমে প্রতিনিয়ত পাহাড়ি অঞ্চলের মানুষদের সচেতন করার কার্যক্রম চালাচ্ছি।’চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল (৪ জুলাই) থেকে পুনরায় ইউনিয়নে পাহাড় ধসে ঝুঁকিপূর্ণ এলাকায় ব্যাপক মাইকিং করা হয়েছে। তাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এদের কেউ কেউ সরে গেলেও অধিকাংশ বসবাসকারী মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউয়িনে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। দিন-রাত বিভিন্ন স্পটে গিয়ে ও ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের মানুষকে নিরাপদে সরে আসতে নির্দেশনা দেওয়া হচ্ছে। স্থানীয়দের সচেতন করতে মাইকিং সহ বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে। সরকারি ভাবে উপজেলায় কোন আশ্রয়নকেন্দ্র না থাকায় আফাতত নিকটস্থ স্কুল-কলেজ সহ সামাজিক প্রতিষ্ঠানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।’





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)