বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে ছাত্র ছালামের হত্যাকারীদের ফাসীর দাবীতে মানববন্ধন
গাবতলীতে ছাত্র ছালামের হত্যাকারীদের ফাসীর দাবীতে মানববন্ধন
আল আমিন মন্ডল (বগুড়া) প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৮মি.) ৫ জুলাই বুধবার দুপুর ১২টায় বগুড়ার গাবতলী বালিয়াদিঘীর কোলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র আব্দুল ছালামের হত্যাকারীদের বিচার ও ফাঁসীর দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন হাইস্কুলের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার, প্রধান শিক্ষক বজলুর রহমান, বালিয়াদিঘী ইউপির চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার রহমান, আশরাফুল ইসলাম ও শিক্ষক আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য গত ৫ জুন ছালামকে হত্যা করা হয়। এরপরেও আসামী পরিবারের সদস্যরা এখনো নিহত ছালামের অসহায় পিতা মাতা’সহ সদস্যদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। মানববন্ধনে নিহত ছালামের হত্যাকারীদের অতি দ্রত বিচার কার্যকর ও ফাঁসীর দাবী জানানো হয়। শেষে নিহত ছালামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। নিহত ছালাম বালিয়াদিঘী ইউনিয়নের দড়িপাড়া গ্রামের ফটু মোল্লার পুত্র।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩