শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » একটি ব্রীজের আশায় খিরু নদীর দু’পাড়ের হাজার হাজার মানুষের কয়েক যুগ পাড়
প্রথম পাতা » ময়মনসিংহ » একটি ব্রীজের আশায় খিরু নদীর দু’পাড়ের হাজার হাজার মানুষের কয়েক যুগ পাড়
বুধবার ● ৫ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি ব্রীজের আশায় খিরু নদীর দু’পাড়ের হাজার হাজার মানুষের কয়েক যুগ পাড়

---ময়মনসিংহ অফিস :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.) ভালুকার উপজেলার ভয়রাটেকে খিরু নদীটি ৩ ইউনিয়নের বাসিন্দাদের বিভক্ত করে রেখেছে। একটি মাত্র সেতুর অভাবে এ অঞ্চলের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হয়নি। পাঁচগাঁও ভয়রাটেকে খিরু নদীর উপর সেতু নির্মাণ হলে ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে মনে করছেন ওই অঞ্চলের জনসাধারণ।

মেদুয়ারী ইউনিয়নের হারেজ মিয়া মনে কষ্ট নিয়ে বলেন,নদীর এপারে মল্লিকবাড়ী ওপাড়ে ডাকাতিয়া, মেদুয়ারী ইউনিয়ন। দুই পাড়ের মানুষগুলোর মাঝে গভীর সম্পর্ক থাকলেও যুগ যুগ ধরে ভাগ করে রেখেছে খিরু নদী। একটি সেতুর আশায় কয়েক যুগ শেষ। সরকার আসে সরকার যায় কিন্তু সেতু হয়না। একই উপজেলা হওয়া সত্বেও সারাটা জীবন তারা দুই পাড়ের বাসিন্দা।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে মল্লিকবাড়ী বাজার ঘেঁষে খিরু নদীর উপর ভয়রাটেকের এই ঘাটে সরকারীভাবে ঘাট ডেকে এনে স্থানীয়রা বাঁশের সাঁকো ও বর্ষায় পানি বেড়ে গেলে ঝুঁকি নিয়ে নৌকা করে মানুষ পারাপার করে। আবার পার হতেও প্রতিবার ২/৫টাকা করে দিতে হয়। নদীর এপারে মল্লিকবাড়ীতে ১টি প্রাইমারী স্কুল, ১টি স্কুল এ্যান্ড কলেজ, ১টি দাখিল মাদ্রাসা, ১টি মহিলা মাদ্রাসা ও কয়েকটি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে। প্রতিদিন এসব বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ জনগন ঝুঁকিপূর্ণ ওই সাঁকো বা নৌকা দিয়ে যাতায়াত করেন। এছাড়া হঠাৎ কেউ অসুস্থ্য হয়ে পরলে রোগী বহনের কোনো যানবাহন পারাপারেরও ব্যবস্থা নেই। এসব অসুবিধার কারণে খিরু নদীর ভয়রাটেকে একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ডাকাতিয়ার কাতলামারী,পাঁচগাঁও,উথুরা মরচী,নারাঙ্গী,মেদুয়ারীর পানিবান্ডা,সোয়াইল,গ্রামবাসীসহ উত্তর অঞ্চলের হাজার হাজার মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করেন। এছাড়া মল্লিকবাড়ী অঞ্চলের মল্লিকবাড়ী, ভায়াবহ, গোবুদীয়া, নয়নপুর, সোনাখালী, চাঁনপুর গ্রামের বাসিন্দারা ওপারে যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা পানিভান্ডা গ্রামের ফাইজুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ব্রিজটা হলেই আমরা পরিপূর্ণতা পেতাম এবং আমাদের বহুদিনের কষ্ট লাগব হতো। তাছাড়া প্রতিদিন আমাদের নদী পার হতে যাওয়া আসা বাবদ ৫ থেকে ১০টাকা করে দিতে হয়। ভ্যানচালক আব্দুল মতিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রতিবার নদী পার হতে আমার গাড়ী বাবদ ২০টাকা করে দিতে হয়। সেতু হলেতো আমরা বেঁচে যেতাম।

ডাকাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, পাঁচগাঁও খিরু নদীর এই সেতুটি অনেক আগেই করার দরকার ছিলো। বর্তমান সরকারের উন্নয়নে এখানে একটি সেতু অগ্রাাধিকার ভিত্তিতে করা দরকার।

ভালুকা উপজেলা প্রকৌশলী ফরিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখানে একটি ব্রিজের জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাবনা দেওয়া আছে। আশা করছি অচিরেই এখানে একটা সেতু নির্মাণ হবে।

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম মোস্তফা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমার জানা মতে এটা অনুমোদন হয়ে গেছে। এই অর্থ বছরেই কাজ শুরু হবে বলে আশা রাখছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)